জেলা 

উলুবেড়িয়ায় জাতীয় কংগ্রেসের দাওয়াতে এ ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে উলুবেড়িয়া জাতীয় কংগ্রেসের ব্যবস্থাপনায় উলুবেড়িয়ার অবনী বসু হলে “দাওয়াত এ ইফতার ” এর আয়োজন করা হয় | উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি -শ্রী অসিত মিত্র , সাধারণ সম্পাদক- আশুতোষ চ্যাটার্জী, সম্পাদক- আলম দেওয়ান, ইয়াসির হায়দার, পশ্চিমবঙ্গ কিষান কংগ্রেস সভাপতি তপন দাস, হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি সেখ হাফিজুর রহমান ,অসিত বাকুলি সম্পাদক সুপ্রিয় ঘোষ ,রাজ্য যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক রিভু সান্যাল, পিসিসি মেম্বার তাপস কোদালি ,বিশ্বজিৎ মেউর, হাওড়া জেলা যুব কংগ্রেসের পক্ষে কাজী আবু আসলাম ,প্রলয় মন্ডল ,ছাত্র পরিষদের পক্ষে কাজী জুবের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সমাজ মাধ্যমে ইয়েমেনে মার্কিন হামলার পরিকল্পনা ফাঁস! প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়িয়ে, দায়ী করলেন কাকে ট্রাম্প?

বিশেষ প্রতিনিধি : জনপ্রিয় এক সোশ্যাল মিডিয়ায় ইয়েমেনে মার্কিন হামলার পরিকল্পনার কথা ফাঁস হয়ে যাওয়া নিয়ে আমেরিকায় বিরোধীরা আন্দোলন শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই প্রতিরক্ষা সচিবের ইস্তফা দাবী করেছে বিরোধীরা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আমেরিকার পথিকরক্ষা সচিব কে পাশে নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন উনি খুব ভালো কাজ করছেন উনি এ বিষয়ে কিছুই করেননি। অর্থাৎ প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়িয়েছেন সে দেশের প্রেসিডেন্ট স্বয়ং। একইসঙ্গে অবশ্য প্রতিরক্ষার সচিবকে দোষমুক্ত করার পাশাপাশি এই পরিকল্পনা ফাঁস হওয়ার পেছনে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ়কে দায়ী করেছেন। তাঁর কথায়, “ওয়াল্টজ় এর দায় নিয়েছেন।” জনপ্রিয় সমাজমাধ্যমের…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত প্রধানের দুয়ারে মিষ্টির প্যাকেট! খুলতেই শোরগোল এলাকায়!

বাংলার জনরব ডেস্ক : সকালে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে মিষ্টির প্যাকেট। দুয়ারে মিষ্টি দেখে এগিয়ে আসেন পঞ্চায়েত প্রধানের মা। মিষ্টির প্যাকেট খুলে যা দেখা গেল তা দেখে চক্ষু চড়কগাছ। বৃদ্ধা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তা শুনে ছুটে আসে পঞ্চায়েত প্রধান স্বয়ং অর্থাৎ ছেলে। আসলে মিষ্টির প্যাকেট খুলে দেখা যায় ওই প্যাকেটের মধ্যে রয়েছে দুটো তাজা বোমা।বুধবার সকালে এই ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করেছে পুলিশ। দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের দাবি, সকালে বাড়ির মূল ফটকের সামনে সিঁড়িতে একটি মিষ্টির…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার ভোটার হতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ নয়া ফরমান জারি ট্রাম্পের

বিশেষ প্রতিনিধি : আমেরিকার ভোটার হতে গেলে এবার সেই ভোটারকে আমেরিকার নাগরিক হওয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ ব্যতিরেকে কাউকে ভোটার করা হবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি এক আদেশ নামায় স্বাক্ষর করেছেন সেই আদেশ নামা অনুযায়ী এবার ভোটার হিসাবে নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র। নয়া আদেশনামায় বলা হয়েছে, এবার থেকে নির্বাচনের দিনই সকলকে ভোট দিতে হবে। বহু মার্কিন প্রদেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে এই সব প্রদেশে নির্বাচনের পরেও ব্যালট গ্রহণ করা হয়। যা এবার থেকে আর করা যাবে না। পাশাপাশি…

আরও পড়ুন
কলকাতা 

দীর্ঘদিন ওষুধ খেয়ে কাজ না হলে কিংবা ওষুধ সন্দেহজনক হলে সরাসরি অভিযোগ জানান ড্রাগ কন্ট্রোলে

বিশেষ প্রতিনিধি : কোন ওষুধ নিয়ে সন্দেহ হলে সরাসরি ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে আমজনতা। কারণ বিগত কয়েকদন ধরে একের পর এক ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে। বলা হচ্ছে অধিকাংশ ওষুধে নাকি কাজ করছে না ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে। বিগত কয়েক মাসে গুণমান পরীক্ষায় ব‌্যর্থ একের পর এক জীবনদায়ী ওষুধ। কপালে ভাঁজ সাধারণ মানুষের। আমজনতাকে সুরক্ষা দিতে নম্বর প্রকাশ করল ডাইরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল(ওয়েস্ট বেঙ্গল)। ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ওষুধের শিশি/স্ট্রিপ সন্দেহজনক মনে হলেই ফোন করুন ডাইরেক্টরেট অফ ড্রাগ…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! কল সেন্টারে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকা উদ্ধার বিধান নগর পুলিশের

বিশেষ প্রতিনিধি : কলকাতায় বসে বিদেশে প্রতারণা চালাচ্ছে এ রাজ্যের কিছু যুবক এই অভিযোগ পাওয়ার পর সল্টলেক এর সেক্টর ফাইভে এক কল সেন্টারে হানা দেয় বিধাননগর পুলিশ।সেখান থেকে বিপুল নগদ-সহ মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার কল সেন্টার মালিক-সহ মোট তিন। নির্দিষ্ট সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেক্টর ফাইভে একটি আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে মঙ্গলবার রাতে অভিযান চালায় বিধাননগর পুলিশ। কল সেন্টারের অফিস থেকে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষের বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা…

আরও পড়ুন
দেশ 

গাছ কাটা মানুষ খুনের চেয়ে অপরাধ! ৪৫৪ টি গাছ কাটার জন্য গাছ পিছু লাখ টাকা জরিমানা শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : তাজ ট্র্যাপিজ়িয়াম জ়োনে নির্বিচারে ৪৫৪ টা গাছ কাটার জন্য প্রতিটি গাছ পিছু এক লাখ টাকা করে জরিমানা করলো দেশের শীর্ষ আদালত। দেশের শীর্ষ আদালতে জানিয়েছে গাছ কাটা মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ। নির্বিচারে গাছ কাটার ফলে মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একের পর এক গাছ কেটে ফেলা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ। পাশাপাশি, ওই সংক্রান্ত মামলায় এক ব্যক্তিকে প্রতিটি গাছ কাটার জন্য এক লক্ষ করে টাকা জরিমানা করেছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। আগ্রার তাজমহলের কাছে প্রায়…

আরও পড়ুন
দেশ 

কিশোরীর বুকে হাত দিলে কিংবা পাজামার দড়ি খোলার চেষ্টা করলে তা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নেই ইলাহাবাদ হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, বিচারপতির মন্তব্যের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শীর্ষ আদালতের বিচারপতিরা

বাংলার জনরব ডেস্ক : এক কিশোরীর ধর্ষণ মামলায় ইলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণের প্রতি অসন্তোষ ব্যক্ত করেছে দেশের শীর্ষ আদালত। ইলাহাবাদ হাইকোর্ট এক ধর্ষণ মামলার রায় দিতে গিয়ে বলেছিল কিশোরীর বুকে হাত দিলে বা পাজামার দড়ি খোলার চেষ্টা করলে তা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়। এ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল বিতর্ক পরিপ্রেক্ষিতে আজ বুধবার দেশের শীর্ষ আদালত এই রায়ের উপর স্থগিতাদেশ দেশ জারি করল।বিচারপতি বিআর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে, ইলাহাবাদ হাই কোর্টের রায়ে তারা ব্যথিত। এতে ‘সম্পূর্ণ ভাবে সংবেদশীলতার অভাব’ রয়েছে। কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের কাছে এই বিষয়ে…

আরও পড়ুন
জেলা 

সুবল চন্দ্র পালের স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি: সিপিআই(এম)দলের ধনিয়াখালীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রওশন আলী মল্লিকের হাতে ধরে যে একদল তরুণ কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর দলে নাম লিখিয়েছিলেন, তাঁদেরই অন্যতম ধনিয়াখালীর সুবলচন্দ্র পাল। গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ৮৫ বছর বয়সে ইহলোক ছেড়ে পরপারে পাড়ি দেন। সেই সুবল পালের স্মরণে রবিবার ২৩ শে মার্চ ধনিয়াখালি প্রাথমিক বিদ্যালয়ে এক স্মরণ সভা হয়ে গেল। স্বরণসভায় বক্তারা তাঁর অনাড়ম্বর জীবন যাপনের কথা তুলে ধরেন। সভাপতিত্ব করেন তাঁরই কৈশোরের বন্ধু- বৈদ্যনাথ গুঁই। তাঁর স্মৃতিচারণা করেন ডাক্তার প্রবীর পাল, অধ্যাপক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক নৌশাদ মল্লিক, শিবরাম মহান্ত, অমিয়া ব্যানার্জি,শক্তিপদ দাস, অজয় গুঁই, সুদাম…

আরও পড়ুন
কলকাতা 

কেনাকাটা থেকে বিনোদন,নানা সহায়তা দিতে এবার ডিজিটাল শপিং মল তৈরি করল মেঘদূত ডিজিটাল প্লাটফর্ম

বিশেষ প্রতিনিধি : শহর জুড়ে একের পর এক শপিং মল তৈরি হচ্ছে যেখানে ব্রান্ডেড প্রডাক্টের ভিড়। এবার “মেঘদূত ডিজিটাল প্লাটফর্ম” নামে ডিজিটাল দুনিয়ার শপিং মল চালু করল কলকাতার সিসপিডিয়া টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামে একটি স্টার্ট-আপ টেকনোলজি সলিউশন সংস্থা। সংস্থার নির্দেশক সুমিত বাগচি বলেন,শুধু পণ্য নয়, নানা ধরনের পরিষেবাও পাওয়া যাচ্ছে এখানে। এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাউড কিচেন থেকে রেস্তোরাঁ, এবং গ্রাহকদের বিনোদনের মাধ্যমে নানা রকম পুরষ্কার জেতার সুযোগ ও পরবর্তী কালে আসছে কনটেন্ট প্লাটফর্ম। মেঘদূতে এ লগ-ইন (www.meghdut.online) করে গ্রাহকরা ঘরে বসেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পরিষেবা ও পণ্যর অর্ডার দিতে পারবেন।…

আরও পড়ুন