জেলা 

বিশ্ব জল দিবস উদযাপিত হল প্রাথমিক বিদ্যালয়ে

‌অভিজিৎ হাজরা , হাওড়া :- ‌ আমরা জানি জলই জীবন। জল ছাড়া সমগ্র প্রাণী জগৎ অচল। সেই জলেরই যখন অস্তিত্ব সংকট তখন জাতিসংঘ 1992 সালের 22 মার্চ কে বিশ্ব জল দিবস হিসাবে ঘোষণা করেন। এর ঠিক পরের বছর 1993 সালে প্রথম বাৎসরিক ভাবে জল দিবস পালন হয়। সেই থেকে প্রতিবছর জল দিবস পালিত হয়ে আসছে। জলের গুরুত্ব প্রয়াজনীয়তা এবং এটা রক্ষা করার উদ্দেশ্য বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠানে আই,টি,সি সুন হেরা কাল এবং জল জীবন মিশনের সহযোগিতায় জল সংরক্ষণ, জল অপচয় রোধ, কমিউনিটি সচেতনতা শিবির,রালি, কালী পূজার প্যান্ডেলে…

আরও পড়ুন
জেলা 

ফলন ও লাভ বাড়ায় রাজা পাট রোপনে উৎসাহ বাড়ছে চাষিদের  

বিশেষ প্রতিনিধি : রাজা পাট চাষ করে একর প্রতি অতিরিক্ত ১০ হাজার টাকা লাভের মুখ দেখছেন চাষিরা। লম্বায় সাধারণ পাটের চেয়ে অন্তত দু-ফুট বড় এবং আরও উন্নতমানের তন্তুর রাজা পাট নিয়ে গান বেঁধেছেন মাটির সংস্পর্শে থাকা শিল্পীরা। রাজ্যের বিভিন্ন জেলায় অভাবনীয় সাফল্যে খুশি এই পাটবীজের উদ্ভাবক সংস্থা নুজিভীডু সিডস। এই সাফল্য তুলে ধরতে এ রাজ্যের নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনাতে রাজা পাটের উপর ‘সেলিব্রিটি মেগা ফিল্ড ডে’ অনুষ্ঠান শুরু হল। নদিয়ার পাথরঘাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিউড়া গ্রামে এক অনুষ্ঠানে রাজা পাট নিয়ে গান গেয়ে শোনান সারেগামাপা খ্যাত…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বারবার প্রশ্নপত্র ফাঁস একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করে দিল অসম সরকার

বাংলার জনরব ডেস্ক : অসমে একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর একে ঘিরেই সমস্ত পরীক্ষা বাতিল করল অসম সরকার। অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, আগামী ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল। মোট ৩৬টি বিষয়ের পরীক্ষাই বাতিল করতে হচ্ছে। কারণ, বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি প্রশ্নফাঁস হয়েছে। তবে এই বাতিল হওয়া পরীক্ষা আবার কবে হবে, তা নিশ্চিত করেননি শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়ম লঙ্ঘনের কারণে একাদশ শ্রেণির বাকি পরীক্ষা বাতিল করা হচ্ছে। উল্লেখ্য, অসমের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষ অর্থাৎ একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা…

আরও পড়ুন
দেশ 

বিচারপতি বর্মার বাসভবনের কাছে আবর্জনা সরাতে গিয়ে মিলল আধপোড়া ৫০০ টাকার নোট!

বাংলার জনরব ডেস্ক : দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের কাছে মিলল আধপোড়া নোট! সংবাদ সংস্থা এএনআইয়ের সমাজমাধ্যম হ্যান্ডলে রবিবার দুপুরে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জমে থাকা ঝরা পাতার মাঝে আধ পো়ড়া কিছু ৫০০ টাকার নোটের টুকরো। এএনআই জানিয়েছে, বিচারপতি বর্মার বাসভবনের কাছেই সেগুলি উদ্ধার হয়েছে। দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ উদ্ধার করা হয় বলে অভিযোগ। বিচারপতির সরকারি বাংলোয় আগুন লেগে গিয়েছিল। তাঁর পরিবারের সদস্যেরাই দমকল ডেকেছিলেন। দমকলের কর্মীরা বাড়িতে ‘টাকার পাহাড়’ দেখতে পান বলে দাবি করা হচ্ছে। ওই…

আরও পড়ুন
দেশ 

বিহারের পাটনায় হাসপাতালের ভেতরেই গুলিবিদ্ধ ডিরেক্টর!

বাংলার জনরব ডেস্ক : হাসপাতালের ভেতরেই গুলিবিদ্ধ হলেন ডিরেক্টর ঘটেছে বিহারের পাটনা শহরে।রক্তাক্ত অবস্থায় দ্রুত এইমসে ভর্তি করা হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। নিহত চিকিৎসকের নাম সুরভী রাজ। তিনি পাটনার এশিয়া হাসপাতালের অধিকর্তা ছিলেন বলে জানা যাচ্ছে। পাটনার পুলিশ কর্তা অতুলেশ ঝা সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা জানতে পারি এশিয়া হাসপাতালের ডিরেক্টর সুরভী রাজ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সেখানে পৌঁছে জানতে পারে, হাসপাতালের কর্মীরা অধিকর্তার ঘরে ঢুকে দেখতে পান রক্তস্নাত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে এইমসে…

আরও পড়ুন
কলকাতা 

উচ্ছেদ নয়, ডেউচা নিয়ে সমাজমাধ্যম বিভ্রান্তি তৈরি করছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বললেন পিবি সেলিম

বাংলার জনরব ডেস্ক : ডেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। সময়ের বিচারে প্রায় দুমাস অতিক্রান্ত। এখনো পর্যন্ত বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের দেউচা পাচামি এলাকা থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হয়নি। এলাকার আদিবাসী সমাজ এবং সংখ্যালঘুদের বড় অংশ একজোট হয়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু করে। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও এই আন্দোলনে পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে আদিবাসী সমাজ যেভাবে এই আন্দোলনের সংযুক্ত হয়ে পড়ার পর তাদের উপরে পুলিশি…

আরও পড়ুন
আন্তর্জাতিক কলকাতা 

রবিবার লন্ডন পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : ছয় দিনের সফরে লন্ডনের পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার মমতার কোনো সরকারি কর্মসূচি নেই ফলে তিনি হোটেলেই থাকবেন। লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে ঢিলছোড়া দূরত্বে সেন্ট জেমস কোট হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে জানা গেছে। এর আগেও লন্ডনে এই হোটেলেই থেকেছেন মমতা। হাঁটতে গিয়েছেন কাছের পার্কে। মুখ‍্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ‍্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল রয়েছেন মমতার সঙ্গে। কলকাতা থেকে একই উড়ানে এসেছিলেন শিল্পপতি সত‍্যম রায়চৌধুরী এবং উমেশ চৌধুরী। মমতার সঙ্গে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে…

আরও পড়ুন
জেলা 

ধারের টাকা শোধ করতে কিডনি বিক্রি করতে বাধ্য করলেন পাওনাদার,গ্রেফতার দুই

বিশেষ প্রতিনিধি : চড়া সুদে ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন এক যুবক কিন্তু সময় মত সুধ ও আসল শোধ করতে না পারায় পাওনাদার তাকে কিডনি বিক্রির পরামর্শ দেন। কিডনি কার মাধ্যমে বিক্রি করবে করবেন সেই যোগাযোগ করিয়ে দেন ওই পাওনাদার। কিন্তু কিডনি বিক্রির পরেই এক লাফে সুদ এবং আসল সহ  ২ লক্ষ টাকা দাবি করেন ওই পাওনাদার।এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পুলিশের জালে এক কিডনি পাচারকারী। গ্রেফতার ওই সুদখোরও। পুলিশ সূত্রে খবর, অশোকনগর থানার হরিপুরের বাসিন্দা বিকাশ ঘোষ ওরফে শীতলের কাছে চড়া সুদে ৬০ হাজার টাকা ধার…

আরও পড়ুন
দেশ 

একের পর এক নয় সরকারি স্কুল শিক্ষিকাকে বিয়ে তাদের নামে কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে বেপাত্তা যুবক!

বাংলার জনরব ডেস্ক : অভিনব এক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশের পুলিশ। এক যুবক সরকারি চাকরিজীবী মহিলাদের বিয়ে করে তাদের নামে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নেয়ার পর সেই টাকা আত্মসাৎ করা ওই যুবকের প্রধান কাজ ছিল। বেছে বেছে সরকারি স্কুলের শিক্ষিকাদেরই তাঁর শিকার বানানো শুরু করেন উত্তরপ্রদেশের সোনভদ্রের এক যুবক। সম্প্রতি এক শিক্ষিকা পুলিশের দ্বারস্থ হন। পুলিশকে জানান, তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তা-ই নয়, তাঁর নামে ব্যাঙ্ক থেকে ৪১ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। আর সেই টাকারও কোনও হদিস মিলছে না। এই অভিযোগ পাওয়ার পরই…

আরও পড়ুন
দেশ 

লোকসভার আসন পুনর্বিন্যাস আরও ২৫ বছরের জন্য স্থগিত রাখার দাবি তুললেন এমকে স্ট্যালিনেরা

বাংলার জনরব ডেস্ক : লোকসভার আসন পুনর্বিন্যাস আরও ২৫ বছরের জন্য স্থগিত রাখার দাবি তুললেন এমকে স্ট্যালিনেরা। শনিবার চেন্নাইয়ের বৈঠকে চার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এক রাজ্যের উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মর্মে প্রস্তাব পাশ করানো হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’র বৈঠকে শুক্রবার চেন্নাইয়ে হাজির হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন, তেলঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারও। যৌথ কমিটির প্রস্তাবে বলা হয়, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা, তাতে…

আরও পড়ুন