কলকাতা 

নারকেলডাঙার একটি কাগজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড!

বিশেষ প্রতিনিধি : নারকেলডাঙার একটি কাগজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকাল আটটা নাগাদ একটি কাগজের বাক্স তৈরির কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আগুনের শিখাও দেখা যায়। ওই কারখানার উপরের ফ্ল্যাটে থাকেন আবাসিকরা। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন তাঁরা। আগুন নেভানোর কাজে হাত লাগান। এদিকে, খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকায় কারখানা হওয়ায় যদিও কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে দুজন দমকল কর্মী…

আরও পড়ুন
দেশ 

সরকারি টেন্ডারে তপশিলি জাতি ও জনজাতিগোষ্ঠী এবং মুসলিমদের জন্য সংরক্ষণ বিল পাস করল কর্ণাটকের কংগ্রেস সরকার!

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটক সরকার সম্প্রীতি সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি টেন্ডারের ৪ শতাংশ মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হবে। সেই মোতাবেক বিধানসভায় বিল পাস করা হলো। এই বিলে বলা হয়েছে সরকারি টেন্ডার এ ৪ শতাংশ সংরক্ষণ পাবে কর্নাটকের সংখ্যালঘু মুসলিম। তবে গতকাল শুক্রবার কর্ণাটক বিধানসভায় এই বিল পেশ করার সময় বিজেপি বিধায়করা তীব্র আপত্তি জানান। সংরক্ষণের জন্য পেশ করা বিলের কাগজ ছিঁড়ে কুটিকুটি এবং সিডি ক্যাসেট হাতে নিয়ে কোলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের অসংসদীয় আচরণের জন্য ১৮ জন বিধায়ক কে ছ মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড…

আরও পড়ুন
জেলা 

কৃষ্ণনগরে মৃত মাকে রাস্তার পাশে ফেলে অসহায় মেয়ের আর্তনাদ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও মানবিকতার চরম ব্যর্থতা: মাসুদুল ইসলাম 

বিশেষ প্রতিনিধি : নদিয়ার কৃষ্ণনগরে ১১ বছরের এক শিশুকন্যাকে তার মায়ের নিথর দেহ আগলে বসে থাকতে হলো শুধুমাত্র টাকার অভাবে! অ্যাম্বুল্যান্স মেলেনি, প্রশাসন সাহায্যের হাত বাড়ায়নি, পথচারীরা চেয়ে দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে—এ কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও সমাজব্যবস্থার আসল চিত্র নয়? একটি রাজ্যে যেখানে ‘সমব্যথী’ প্রকল্প চালু আছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা মানুষের অধিকার বলে দাবি করা হয়, সেখানে একটি ছোট্ট শিশুকে কেন এমন ভয়ংকর পরিস্থিতির শিকার হতে হলো? এই ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না। সরকারের ব্যর্থতাই আজ এক মায়ের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকার কারণ। এসডিপিআই স্পষ্টভাবে বলতে চাই— এই…

আরও পড়ুন
খেলা জেলা 

ধনিয়াখালীতে দিবারাত্রি ব্যাপী আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা 

শেখ সিরাজ : – গতকাল ২০/০৩/২৫ তারিখে ধনিয়াখালি ইয়াং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হলো এক বিরাট আকর্ষণীয় রাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা ধনিয়াখালি মহামায়া বিদ্যামন্দির ফুটবল ময়দানে। এই প্রতিযোগিতায় মোট আটটি ফুটবল টিম অংশগ্রহণ করে। এই আটটি টিম হল–ধনিয়াখালি ইউথ ব্রিগেড, কাজল একাদশ পূর্ব বর্ধমান, বেগমপুর সেভেন স্টার ফুটবল টিম, আশীর্বাদ এন্টারপ্রাইজ বালি, এস এস কনস্ট্রাকশন পূর্ব বর্ধমান, নিউ রবীন অটো প্রিন্ট ফুটবল টিম ব্যান্ডেল, অরিণ সেভেন স্টার ফুটবল টিম রানাঘাট, শামীম সেভেন স্টার ফুটবল টিম গুরাপ। খেলার মাঠে কাঠের গ্যালারিতে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল নজর করা। এই টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে মুখোমুখি…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

জীবনানন্দ সভাঘরে ‘চোখ’ পত্রিকার বঙ্গবন্ধু স্মরণ 

সেখ আব্দুল মান্নান, বাংলার জনরব : বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গত ১৭ই‌ মার্চ ২০২৫ দুই বাংলার মেলা বন্ধনের সেতু ‘চোখ’ সাহিত্য পত্রিকা একটি ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা রবীন্দ্র সদন প্রাঙ্গণে ‘জীবনানন্দ সভাঘরে’। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাহিত্য সংস্কৃতি জগতের কয়েকজন খ্যাতনামা ব্যক্তির উপস্থিতিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা, সংগীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গুণীজন সংবর্ধনায় মুখর হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাহিত্যিক গীতিকার সুরকার জয়ন্ত রসিক রচিত সুরারোপিত এবং ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত সংগীত দিয়ে শুভ সূচনা হওয়া অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা…

আরও পড়ুন
জেলা 

রাস্তা উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে দিলীপ, শুধু বাপ নয় চৌদ্দ পুরুষ তুলবো হুঁশিয়ারি বিজেপির প্রাক্তন সাংসদের, নিন্দায় সরব তৃণমূল

বিশেষ প্রতিনিধি : ফের বেলাগাম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মুখে যা আসে তা বলাটাই দিলীপ ঘোষের প্রথম এবং শেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। তিনি এই ধরনের কথাবার্তা বলতেই অভ্যস্ত রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন সময়ে তিনি নানার সময় নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার তিনি যা করলেন তা সব শালীনতাকে ছাপিয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে মেদিনীপুরের খড়গপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন আর সেখানে গিয়েই কয়েকজন মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির এই প্রাক্তন সাংসদ। এই বিক্ষোভের মুখে পড়ার পরেই তিনি মহিলাদের সঙ্গে বাদানুবাদে…

আরও পড়ুন
জেলা 

গাজন উৎসবে শিব মন্দিরে প্রবেশ এবং সন্ন্যাসী হওয়ার অধিকার তফসিলী জাতিদের নিশ্চিত করতে বলল নদীয়ার জেলা আদালতকে হাইকোর্ট! ২১ শতকেও এসেও সব হিন্দুরা পুজোর অধিকার পাবে না কেন?

বিশেষ প্রতিনিধি : সব হিন্দুদের এক হওয়া ডাক যখন বিজেপি দিচ্ছে ঠিক তখনই এই রাজ্যেই একটি বিশেষ সম্প্রদায়ের হিন্দুদের শিব মন্দিরে প্রবেশ করা বারণ। চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবের দিনে তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষরা যাতে শিব মন্দিরে প্রবেশ করতে পারে তা সুনির্দিষ্ট করার জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।উচ্চ আদালতের নির্দেশ, তফসিলিরা মন্দিরে ঢুকতে যাতে কোনও রকম বাধা না পান, নিশ্চিত করবেন নদিয়ার জেলা আদালতের বিচারক। প্রসঙ্গত, পুলিশ এবং জেলা প্রশাসনের ডাকে দফায় দফায় বৈঠকে সমস্যা মেটার পর বৃহস্পতিবার নদিয়ার বৈরামপুরের ওই শিবমন্দিরে পুজো দিয়েছিল তফসিলি জাতিভুক্ত পাঁচ পরিবার। গাজন উৎসবে তাঁদের…

আরও পড়ুন
দেশ 

বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হিসাব বহির্ভূত টাকার পাহাড়! কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : দুর্নীতির বিচার করার যার দায়িত্ব তিনিই যদি দুর্নীতির পাকে জড়িয়ে থাকেন তাহলে বিচার করবে কে ?খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার টাকার পাহাড়। মিলল না হিসাবও। দিল্লি হাই কোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে গত সপ্তাহে আগুন লাগে। সে সময় বিচারপতি বাড়িতে ছিলেন না। বাড়ির সদস্যরা দমকলে খবর দেন। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই বিচারপতির বাড়িতে প্রচুর নগদের হদিশ পান। দমকল কর্মীরাই খবর দেন পুলিশে। কোথা থেকে এল ওই বিপুল নগদ? প্রথমে প্রশ্ন করা হয় পরিবারের সদস্যদের। পরে…

আরও পড়ুন
জেলা 

নিবেদিতা সেতুতে ভয়ংকর দুর্ঘটনা মৃত ৪, আহত ২

বিশেষ প্রতিনিধি : শুক্রবার ভোররাতে নিবেদিতা সেতুর কাছে ভয়ংকর দুর্ঘটনা। টায়ার ফেটে উলটে যায় গাড়ি। নিবেদিতা সেতু থেকে ছিটকে ৪০ ফুট নিচে রাস্তায় পড়েন ৬ শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে জিনিস বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন। একটি ছোট চারচাকার গাড়িতে ছিল কাপড়। গাড়ির উপরে বসেছিলেন ৬ যাত্রী। লালবাড়ির সামনে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা গাড়ির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। ফলে গাড়ির উপরে বসে থাকা ৬ জনই ছিটকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

শিক্ষা দফতর তুলে দিলেন ট্রাম্প !

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার আমেরিকার শিক্ষা দফতর পুরোপুরি তুলে দেওয়ার এগোলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারগুলির হাতে। মার্কিন শিক্ষা দফতর বলে আর কোনও কিছুর অস্তিত্ব থাকবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে হাজির ছিল বহু পড়ুয়ারা। তাদের মধ্যে বসেই নতুন নির্দেশিকায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট। সই করার পরে হাসিমুখে সেই আদেশ তুলে ধরেন পড়ুয়াদের সামনে। পরে জানান, “আমরা চাই যত দ্রুত সম্ভব শিক্ষা দফতর পুরোপুরি বন্ধ হয়ে যাক। আগে যেমন শিক্ষার দায়িত্ব নিত প্রাদেশিক সরকারগুলি, আবারও সেরকম ব্যবস্থায় ফিরে যেতে চাই।” মার্কিন প্রেসিডেন্টের মতে, এই পদক্ষেপে…

আরও পড়ুন