‘প্যালেস্টাইন-সমর্থক’ ভারতীয় গবেষককে আমেরিকা থেকে বিতাড়িত করা যাবে না, নির্দেশ আমেরিকার আদালতের
বিশেষ প্রতিনিধি : প্যালেস্টাইনের সমর্থনে কথা বলার অভিযোগ ওঠায় এক ভারতীয় গবেষককে আমেরিকা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করে দিল আমেরিকার এক আদালত। বৃহস্পতিবার আমেরিকার ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়া কোর্টের বিচারক প্যাট্রিসিয়া টলিভার গাইলস তাঁর তিন অনুচ্ছেদের নির্দেশনামায় জানিয়েছেন, আদালত পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ওই ভারতীয় গবেষককে আমেরিকা থেকে বিতাড়িত করা যাবে না। ভারতীয় ওই গবেষকের নাম বদর খান সুরি। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণার পাশাপাশি সেখানকার ছাত্রদের পড়াতেন তিনি। সোমবার রাতে ভার্জিনিয়ায় নিজের বাড়ির বাইরে থেকে সুরিকে গ্রেফতার করা হয়। জানানো হয়,…
আরও পড়ুন