দেশ 

বৌমার সঙ্গে ঘনিষ্ঠতা শ্বশুরের! দেখে ফেলেন পুত্র, ভয়াবহ প্রতিশোধ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৌমার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শ্বশুর, এ বিষয়টি জেনে ফেলেই বা দেখে ফেলে পুত্র। ফল স্বরূপ বাবাকে খুন করেন ওই যুবক। নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ। অবশ্য পুলিশের অভিযোগ ওই যুবক পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়।

ধৃতের নাম বেদপাল। অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর বাবার একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। বৌমার সঙ্গে শ্বশুরকে ঘনিষ্ঠ হতে দেখেও ফেলেছিলেন যুবক। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর বাবা পেশায় শ্রমিক। বৌমার সঙ্গে সম্পর্কের কারণে সমস্ত রোজগার তিনি তাঁর হাতেই তুলে দিতেন। পুত্রকে বঞ্চিত করছিলেন দিনের পর দিন। সেই কারণেও বাবার উপর ক্ষোভ ছিল পুত্রের।

Advertisement

পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে বাবার সম্পর্ক জেনে ফেলার পর বাড়িতে অশান্তি করেন যুবক। রাগের মাথায় ধারালো অস্ত্র নিয়ে এসে বাবার গলায় কোপ বসিয়ে দেন। তার পর তাঁর দেহ পাশের জঙ্গলে ফেলে আসেন। এখানেই শেষ নয়, তিনি নিজেই পুলিশকে খবর দেন এবং অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।

যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু তাদের সন্দেহ হয় অভিযোগকারীকেই। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতে সত্যিটা প্রকাশ্যে আসে। যুবক জানান, ব্যাঙ্ক থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন তিনি। তা শোধ করার জন্য বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলেন। তিনি টাকা দিতে চাননি। এর পর স্ত্রীর সঙ্গে বাবার সম্পর্কের কথা জানতে পারেন যুবক। রাগের মাথায় তাঁকে খুন করে ফেলেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি এনপি সিংহ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ