জেলা 

ক্যানিং থানার কোয়ার্টার থেকে মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার! SI র বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের!

দক্ষিণ২৪ পরগনার ক্যানিং থানার এক মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশ কোয়ার্টার থেকে। ওই থানারই এক পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, থানার এক এসআই সায়ন ভট্টাচার্য প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের মেয়েকে খুন করেছেন। মৃতার নাম গুলজান পারভিন মোল্লা। বয়স ২২ বছর। তিনি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা। দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে গিয়ে খুন হন পারভিনের বাবা রশিদ মোল্লা। তারপরই বাড়ির বড় মেয়ে গুলজানকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়। ক্যানিং থানায় পোস্টিং ছিল তাঁর। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার…

আরও পড়ুন
কলকাতা 

টালিগঞ্জ স্টেশনে ঢোকার আগেই থমকে গেল মেট্রো, বন্ধ হয়ে গেল কামরার এসি এবং বিদ্যুৎ! আলো বাতাসহীন রেকে দম বন্ধ পরিস্থিতি, বিক্ষোভে ফেটে পড়লো যাত্রীরা

কলকাতার মানুষ যখন নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন জায়গায় বেড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই রবিবার সকালে ঘটে গেল মেট্রো পরিষেবায় বিঘ্ন। রবিবার সকালে টালিগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগেই সুরঙ্গেই থমকে গেল মেট্রো। মেট্রোর ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে যাত্রীরা জানতে পারেন খারাপ হয়েছে রেক। যাত্রী বোঝাই মেট্রোর কামরায় বন্ধ হয়ে যায় এসি। কারেন্ট বন্ধ হয়ে যাওয়ায় ভিতরে যাত্রীরা সমস্যায় পরে। বার বার দরজা খুলে দিতে বললেও শোনা হয়নি কথা। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দরজা খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন রেকের মধ্যেই। এই সময় আপতকালীন…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবীর! কী সেই চ্যালেঞ্জ?

বাংলার জনরব ডেস্ক : মন্দির মসজিদ এবং রাজনীতি একসঙ্গে চলতে পারেনা যারা মসজিদ তৈরি করছেন বা মন্দির তৈরি করছেন তারা সেটাই করুন রাজনীতি করলে রাজনীতি করুন গতকাল শনিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারন সাংবাদিক রাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসা করেছিলেন হুমায়ুন যে নতুন দল তৈরি করেছেন সে সম্পর্কে। তার উত্তরে উপরোক্ত মন্তব্য তিনি করেছিলেন। এই পাল্টা হিসাবে রবিবার সকালে একটি ভিডিও প্রকাশ করেন তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যিনি সম্প্রতি জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন। ওই…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লো! উত্তরে হাওয়ার দাপটে হাড় কাঁপাচ্ছে!

এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে গেল। পারদ চড়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে ঠান্ডা তেমন কমেনি। উত্তুরে হাওয়ার দাপট হাড় কাঁপাচ্ছে সর্বত্র। সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশার বাড়বাড়ন্ত। পর পর দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রির ঘরে। আগের দু’দিনকে ছাপিয়ে শনিবার হয়েছিল মরসুমের শীতলতম দিন। পারদ নেমে গিয়েছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি, যা স্বাভাবিকের চেয়েও ০.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত…

আরও পড়ুন
দেশ 

আরাবল্লী ইস্যুতে এবার স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট! গণআন্দোলনের জয়?

শিল্পপতি বন্ধুদের পকেট ভরাতে উত্তর ও পশ্চিম ভারতের ফুসফুস প্রাচীন আরাবল্লী পর্বতমালা ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করেছে নরেন্দ্র মোদি সরকার! তুমুল বিতর্কের মাঝে এবার স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি শীর্ষ আদালতের একটি রায়ে বলা হয়, আরাবল্লী পাহাড়ের ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশপাশের ঢাল, সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এগুলিকেই আরাবল্লী পাহাড়শ্রেণির অংশ হিসাবে গণ্য করা হবে যার অর্থ এটাই যে ১০০ মিটারের কম পাহাড়গুলির সংরক্ষণের আওতায় থাকবে না। অথচ আরাবল্লীর ৯০ শতাংশ পাহাড়ের উচ্চতা ১০০ মিটারের…

আরও পড়ুন
দেশ 

বিহারে সেতুর উপর লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি! ফের দুর্ঘটনা?

বিহারে সেতুর উপর লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি। নদীতে পড়ে গেল মালগাড়ির বেশ কয়েকটি কামরা। বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়েছে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে, তেলিয়াবাজার এলাকায়। দুর্ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিভূতি এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে গয়া-ধানবাদ কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিমেন্টবোঝাই মালগাড়িটি জসিডি থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। শনিবার রাতে তেলিয়াবাজার হল্ট স্টেশনের কাছে ৬৭৬ নম্বর সেতুর উপর মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বেশ কয়েকটি কামরা পড়ে যায় বরুয়া নদীতে। আর অন্য…

আরও পড়ুন
জেলা 

অসীম সরকারের বিরুদ্ধে দেগঙ্গা থানায় এফ আই আর কামরুজ্জামানের

বিশেষ প্রতিনিধি : পবিত্র কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শনিবার দেগঙ্গা থানায় এফ আই আর জমা দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। একই সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ আধিকারিকদের কাছে দাবি করেছেন দ্রুত আইনি ব্যবস্থা নিতে। নদীয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন নিয়ে শুধু কটুক্তি করেননি, অত্যন্ত কুরুচিকর মন্তব্যের পাশাপাশি জাল কোরআন বলেও অভিহিত করেছেন। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সমগ্র মুসলিম সমাজ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কামরুজ্জামান তার চিঠিতে লিখেছেন অসীম সরকারের এই কটু মন্তব্য আমাদের ধর্মীয় আদর্শে আঘাত করেছে। ভারতীয় বিধি অনুযায়ী কারো ধর্মীয়…

আরও পড়ুন
কলকাতা 

১৮২ আসনে প্রার্থী দেবে হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টি! কার কার সঙ্গে জোট?

বাংলার জনরব ডেস্ক : জনতা উন্নয়ন দল আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার ১৮২ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার জানিয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা ও বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন কংগ্রেস সিপিএম জোট করবে কিনা জানিনা তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই এস এফ ও মিমের সঙ্গে জোট করে লড়াই করবেন।যদিও হুমায়ুনের দলের সঙ্গে জোটের প্রশ্নে আইএসএফের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এর আগে হুমায়ুন জানিয়েছিলেন রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জনতা উন্নয়ন পার্টি। অন্তত ৯০টি আসন জেতাই তাঁর লক্ষ্য। শনিবার তিনি বলেন, ‘‘আমাদের একটাই লক্ষ্য,…

আরও পড়ুন
জেলা 

ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, সুন্দরবনে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত

বিশেষ প্রতিনিধি : ২৯তম সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতির উৎসবে এ বছর নজর কাড়ল এক অনন্য উদ্যোগ তা হল কার্গো ড্রোনের মাধ্যমে মাছ পরিবহনের প্রদর্শনী। সুন্দরবন মহিলা মৎস্য চাষি দিবসে অনুষ্ঠিত এই উদ্যোগ ভবিষ্যতে মাছ বিপণন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অনুষ্ঠানে সুন্দরবনের বিভিন্ন ব্লক থেকে প্রায় পাঁচ হাজার মহিলা মৎস্য চাষী উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি অনুসন্ধান পরিষদের উপ-মহানির্দেশক ফিশারি সাইন্স বিভাগের ডঃ জয়কৃষ্ণ জেনা। উপস্থিত ছিলেন আইসিএআর সিফ্রির অধিকর্তা ডঃ বসন্ত কুমার দাস এবং জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদের সিনিয়র এক্সিকিউটিভ আর. অরুণ কুমার…

আরও পড়ুন
দেশ 

পরীক্ষা হলে এআইয়ের সাহায্যে উত্তর লেখার চেষ্টা ধরা পড়ে যাওয়ায় শিক্ষিকার বকুনি, অপমানে আত্মঘাতী ছাত্রী

পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর লেখার অভিযোগে ছাত্রীকে বকাঝকা করেছিলেন শিক্ষিকা। স্কুলের প্রিন্সিপালের ঘরে নিয়ে গিয়েও তাকে শাসন করা হয়। এরপর বাড়ি ফিরে গিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। ১৬ বছরের ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৩ ডিসেম্বর স্কুলে তার একটি পরীক্ষা ছিল। পুলিশ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। শিক্ষিকাদের অভিযোগ, পরীক্ষার সময় ছাত্রী মোবাইল ব্যবহার করছিল এবং তার ফোন থেকে এআই ব্যবহার করে উত্তর লেখার প্রমাণও পাওয়া গিয়েছে।…

আরও পড়ুন