কলকাতা 

আয়াতুল্লাহ আলি খামেনীর হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

শেয়ার করুন

ইরানের পবিত্র ভূমিতে হামলা ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর হত্যার প্রতিবাদে সোমবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ প্রদর্শন করলো সংখ্যালঘু যুব ফেডারেশন। ইরানে আয়াতুল্লাহ আলী খামিনির বাড়িতে ও স্কুলে যেভাবে আমেরিকা ও ইসরাইল বিধ্বংসী হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সরব হন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান। কামরুজ্জামান বলেন আমাদের মোদি সরকার ইরানের উপরে হামলার বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছেন। ইরান ভারতের বিশ্বস্ত বন্ধু অথচ তাদের বিপদে মোদি সরকার হাত গুটিয়ে রেখেছেন।

আসলে নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে বসতা স্বীকার করেছেন। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিও জানানো হয় এদিন সভা থেকে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ সিদ্দিকুল্লা শেখ, খলিল মল্লিক, গোলাম রহমান, জসিম মোল্লা, ফরিদ মিদ্দা, মাস্টার আব্দুর রউফ, নাসির উদ্দিন ঘরামি প্রমূখ উপস্থিত ছিলেন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ