জেলা 

ধনিয়াখালি ব্লক যাত্রা -লোকসংস্কৃতি ও বইমেলা উৎসব 

শেখ সিরাজ: বিগত কয়েক বছরের মতো এবছরও ২ জানুয়ারি থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত ধনিয়াখালী নতুন বাসস্ট্যান্ডে ধনিয়াখালি ব্লক সংস্কৃতি, যাত্রা ও বইমেলার উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রখ্যাত যাত্রা পালাকার দেবদূত গঙ্গোপাধ্যায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যাত্রার শরৎ প্রখ্যাত পালাকার ও অভিনেতা নির্মল মুখোপাধ্যায় এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, রামেন্দু সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে প্রমূখ। উদ্বোধনী দিবসে বিশেষ আকর্ষণ বিশিষ্ট সাংবাদিক ও নাট্য শিল্পী নওশাদ মল্লিক এবং তনুশ্রী দাসের সারা জাগানো শ্রুতি নাটক। প্রখ্যাত সংগীতশিল্পী পিউ নন্দী,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি তলব ঢাকার! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ভারতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ কে হটাতে ঢাকাতে ডেকে পাঠালো সে দেশের সরকার। কেন এই সিদ্ধান্ত ইউনুস সরকারের তা এখনো জানা যায়নি তবে মনে করা হচ্ছে ভারত-বাংলাদেশের সম্পর্কে যে অবনতি তা কি আরো সংকটে পড়তে চলেছে? বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক থেকে জরুরি বার্তা পাঠানো হয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে। ওই জরুরি বার্তা পাওয়ার পরেই ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়াজ। সেই মতো সোমবারই বেশি রাতের দিকে ঢাকায় ফিরে যান তিনি। জানা যাচ্ছে, ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চলে গেলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর

বাংলার জনরব ডেস্ক : নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগেই পৃথিবী থেকে চলে গেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন এবং সংকটজনক অবস্থায় রাজধানীর ঢাকা শহরের এক হাসপাতালের সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। খালেদার কিডনির সমস্যা অনেক পুরনো। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে। সূত্রের খবর, বয়সজনিত কারণে পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছিল। কারণ, তাঁর শরীরে আগে থেকেই একাধিক সমস্যা…

আরও পড়ুন
দেশ 

উন্নাওয়ে নাবালিকা ধর্ষণ মামলায় দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

উন্নাওয়ে নাবালিকা ধর্ষণের (Unnao Case) মামলায় দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে দীর্ঘ সওয়াল জবাব চলে বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের (Kuldeep Sengar) সাজা স্থগিত ও জামিনে মুক্তির নির্দেশ নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত এই রায় স্থগিত করেছে। অর্থাৎ এখনই মুক্তি পাচ্ছে না কুলদীপ। তার জামিনের নির্দেশও আপাতত স্থগিত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দেন, “উন্নাওয়ে নাবালিকা ধর্ষণ মামলায় (Unnao Case) দুই পক্ষের মতামত শোনা হয়েছে। সাধারণত কোনও অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তি জেল থেকে বেরিয়ে গেলে তার জামিন বাতিল করে না…

আরও পড়ুন
জেলা 

SIR শুনানিতে ক্ষোভ ! কমিশনের বিশেষ পর্যবেক্ষকের গাড়িতে হামলা মগরাহাটে

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের গাড়িতে হামলার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। শুধু তা-ই নয়, বিশেষ পর্যবেক্ষক এস মুরগানকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। তাদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে গিয়ে অযথা হয়রানি হতে হচ্ছে। বিনা কারণে মানুষকে হেনস্থা করছে কমিশন। এই অভিযোগ তুলে মুরগানের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাজ্য জুড়ে চলছে এসআইআরের শুনানিপর্ব। প্রতি দিন ‘নো ম্যাপিং’ ভোটারদের ডেকে তথ্য ও নথি সংগ্রহ করছে কমিশন। তবে অনেকের অভিযোগ, শুনানিপর্বে ভোটারদের ঝক্কি সামলাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা…

আরও পড়ুন
জেলা 

মহিলা হোমগার্ডকে খুনে অভিযুক্ত ক্যানিং থানার এসআই পলাতক! তদন্তে সিট

ক্যানিং থানার হোমগার্ডের রহস্যমৃত্যুর তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পুলিশ। ছয় সদস্যের ওই তদন্তকারী দলের প্রধান করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে। অন্য দিকে, হোমগার্ডকে খুনে অভিযুক্ত ক্যানিং থানার সাব-ইনস্পেক্টর সায়ন ভট্টাচার্য বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রেই জানা গিয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয় মহিলা হোমগার্ড গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি মোল্লার দেহ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাসিন্দা তিনি। শুক্রবার তাঁকে ফোনে না পেয়ে কোয়ার্টারে গিয়েছিলেন বোন রুকসানা খাতুন। তিনিই দিদির ঝুলন্ত দেহ দেখতে পান।…

আরও পড়ুন
কলকাতা 

উত্তুরে হাওয়ার দাপটে বাংলা জুড়ে শীতের প্রকোপ!

বাংলার জনরব ডেস্ক :  কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং করছে। রাজ্য জুড়ে রয়েছে কুয়াশার মোড়ক। দক্ষিণবঙ্গের শীতে গত কয়েক দিনে নতুন এক শহর শীর্ষে পৌঁছে গিয়েছে। কলকাতায় রবিবারের চেয়ে তাপমাত্রা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নীচে)। গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির…

আরও পড়ুন
দেশ 

রাজনৈতিক গড়রক্ষার তাগিদে মহারাষ্ট্রের পুর নির্বাচনে দুই পাওয়ার এক হচ্ছেন

বাংলার জনরব ডেস্ক : রাজনৈতিক গড়রক্ষার তাগিদে কাকা ভাইপোর ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগলো। আসন্ন ২৯ টি পৌরসভার নির্বাচনে কাকা শারদ পাওয়ার ও ভাইপো অজিত পাওয়ার গোষ্ঠীর মধ্যে জোট বেঁধে ভোটে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে অজিত সাফ জানালেন, “আমাদের পরিবার আবার এক হয়ে গিয়েছে।” আগামী ১৫ জানুয়ারি ২৯টি পুরসভায় ভোট। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এহেন পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে গিয়ে রবিবার অজিত বলেন, “আমাদের পরিবার এক হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময়েই এনসিপির দুই শিবির একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন,…

আরও পড়ুন
দেশ 

গভীর রাতে দাউদাউ করে আগুন ধরে গেল টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে, মৃত ১

ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে রেল। রবিবার গভীর রাতে দাউদাউ করে আগুন ধরে যায় টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে। দু’টি কোচ একেবারে আগুনের গ্রাসে চলে যায়। জানা গিয়েছে, দুই কোচ মিলিয়ে মোট ১৫৮জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে এখনও মৃতের সংখ্যা বাড়েনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে। এই এলাকাটি বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটা নাগাদ আগুন লাগার খবর আসে তাঁদের কাছে। প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ এবং এম২ কোচে দাউদাউ করে আগুন ধরে যায়। দুই…

আরও পড়ুন
কলকাতা 

শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউতে আকস্মিক টিকিট চেকিং চলছে

স্মৃতি বিশ্বাস,কলকাতা : টিকিট সম্মতি নিশ্চিত করতে এবং যাত্রী শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে, শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউ লোকাল ট্রেনে একটি উচ্চ-স্তরের আকস্মিক টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছেন। নিবিড় অভিযানের সময়, বেশ কয়েকজন যাত্রীকে বৈধ টিকিট ছাড়াই বা ভুল ভ্রমণের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও ছিলেন। জরিমানা আদায়ের স্বাভাবিক পদ্ধতির বাইরে, পরিদর্শনটি একটি সহানুভূতিশীল এবং শিক্ষামূলক মোড় নেয়। অপরাধীদের মধ্যে যুবকদের উপস্থিতি স্বীকার করে, সিনিয়র ডিসিএম ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সাথে একটি কাউন্সেলিং সেশনে অংশ নেন। *শিয়ালদহের জ্যেষ্ঠ ডিসিএম শ্রী জসরাম মীনা* জোর দিয়েছিলেন…

আরও পড়ুন