আন্তর্জাতিক 

আলী খামেনীর উত্তরাধিকারীর নাম ঘোষণা?

শেয়ার করুন

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ  আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে বেছে নিল সে দেশের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। তেহরানের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

গত শনিবার আমেরিকা ও ইজ়রায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যু হয়। তার পর থেকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। উঠে আসছিল কয়েকটি নামও। প্রাথমিক ভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করেছিল তেহরান। তাদের হাতে ছিল শাসনের অন্তর্বর্তী দায়িত্ব। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়েছিল আলিরেজ়া আরাফির নাম। তার পর খামেনেইয়ের পুত্রকেই তাঁর উত্তরসূরি বেছে নেওয়া হল বলে রিপোর্টে দাবি।

Advertisement

ইরান ইন্টারন্যাশনাল ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে জানিয়েছে, তিন সদস্যের কাউন্সিল ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স’ মোজতবাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নিয়েছে। ৫৬ বছরের মোজতবার হাতেই অঘোষিত ভাবে রয়েছে ইরান ফৌজের এলিট ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ (আইআরজিসি) বাহিনীর দায়িত্ব। পাশাপাশি, বিভিন্ন শিয়া মুসলিম সংগঠনের শীর্ষ পদেও রয়েছেন তিনি। সরকার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে আয়তুল্লাহ পরেই তাঁর প্রভাব। গত বছর খামেনেইয়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরে ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবার নাম শোনা গিয়েছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ