কলকাতা 

১৮ বছর পর শীতলতম ইংরেজি নববর্ষকে স্বাগত জানালো কলকাতা!

বাংলার জনরব ডেস্ক : ২০০৮ সালের বছরের প্রথম দিনে তাপমাত্রা ছিল ১১.৪ ঠিক ১৮ বছর পর ২০২৬ সালের পয়লা জানুয়ারি সেই তাপমাত্রা ১১.৬ অর্থাৎ শীতলতম কলকাতা। স্বাগত জানালো ইংরেজি নববর্ষকে। বুধবার মরসুমের শীতলতম দিন কাটিয়ে ফেলেছে কলকাতা। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোরে তা সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার-পাঁচ দিনই কুয়াশা থাকবে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

লক্ষ লক্ষ মানুষের দোয়া ও প্রার্থনায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন!

বাংলার জনরব ডেস্ক : লক্ষ লক্ষ মানুষের দোয়া ও প্রার্থনার মাঝে বাংলাদেশের প্রাক্তন প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ৩টে ৩ মিনিটে খালেদার ‘জানাজা’ শুরু হয়। শেষ হয় ৩টে ৫ মিনিটে। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখেরা। ছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি এসেছিলেন কাতারে কাতারে মানুষ। বেলা ৩টে পর্যন্ত তিলধারণের স্থান ছিল না ঢাকার সংসদ ভবন চত্বরে। জানাজা শেষে কড়া নিরাপত্তার ঘেরাটোপে…

আরও পড়ুন
জেলা 

তামান্নার ইনসাফ গুমড়ে কাঁদছে! নীরব মমতা! আত্মহত্যার চেষ্টা মায়ের

বাংলার জনরব ডেস্ক : কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর বিপুল ভোটে জয়লাভের পর জয়ের আনন্দে বোমা ফাটাতে গিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী তমান্না খাতুনের দেহচ্ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই ঘটনায় মমতা প্রশাসন এখনো নীরব দর্শক দিল্লির প্রতি নাটকীয় রাজনীতি করার পাশাপাশি মমতা প্রশাসন দুষ্কৃতীদের গ্রেফতারের বিষয়ে এখনো কিছু করতে পারেননি। তামান্নার হত্যাকারীরা এখনো বেশ কয়েকজন ঘুরে বেড়াচ্ছে। এবং তারা প্রকাশ্যে হুমকি দিয়ে চলেছে তামান্নার পরিবারকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মুসলিম সমাজের মশিহা বলে দাবি করে থাকেন কিন্তু তিনি যে অপদার্থ তার পরিচয় দিচ্ছেন তামান্নার ক্ষেত্রে তা এক কথায় বাঞ্ছনীয় নয়। তৃণমূলের পোষা…

আরও পড়ুন
জেলা 

প্রয়োজনীয় কাগজপত্র নেই! এসআইএর শুনানিতে ডাক, আতঙ্কে আত্মহত্যা সপ্তগ্রামের যুবক স্বপন বাগদির ! দায় কার?

বিশেষ প্রতিনিধি : প্রয়োজনীয় কাগজপত্র ছিল না খসড়া ভোটার তালিকায় নাম উঠে নি, এর উপরে এস আই আর এর শুনানিতে ডাক। আতঙ্কে নিজেকে শেষ করে দিলেন হুগলির সপ্তগ্রামের যুবক। সপ্তগ্রাম বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিসবিঘায় ৭৮ নম্বর বুথের ভোটার ছিলেন ৩৬ বছরের স্বপন বাগদি। পরিবারের লোকজন জানাচ্ছেন, মঙ্গলবার রাতে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন দিনমজুর যুবক। মৃতের স্ত্রী প্রতিমা বাগদি বলেন, ‘‘এসআইআর শুনানির জন্য বিএলও ওকে ফোন করে যেতে বলেছিলেন। কিন্তু আমার স্বামীর কোনও কাগজ নেই। শুধু ভোটার কার্ড আছে। তাই আতঙ্কে ছিল।’’ তিনি জানান, বিএলও-র কাছ থেকে ফোন…

আরও পড়ুন
দেশ 

উত্তরাখণ্ডের টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! আহত ৬০

মঙ্গলবার রাতে উত্তরাখণ্ড এর চামোলি জেলার এক জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শ্রমিক, আধিকারিকদের বহনকারী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে টিএইচডিসি পরিচালিত বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পে। টানেলের ভিতর দিয়ে চলাচলকারী দুটি লোকো ট্রেন শিফট পরিবর্তনের সময় দুর্ঘটনার মুখে পড়ে। ট্রেন দুটিতে সেই সময় ১০৯ জন শ্রমিক ও আধিকারিক ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল। চামোলির পুলিশ সুপার সুরজিত সিং বলেন, ”৪২ জনকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ঢাকায় জয়শঙ্কর

মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সকাল ১১টা বেজে ৩০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাংলাদেশের বিমানঘাঁটি বাশারে নামেন জয়শংকর। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন।  

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘শরৎশশী’র ৪৩ বছরের যাত্রাপথে বিশেষ বর্ষ উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে

বিশেষ প্রতিনিধি : কিশোরদের প্রিয় পত্রিকা ‘শরৎশশী’ এবার পা দিল ৪৩ বছরের যাত্রাপথে। ১৯৮৪ সালে পথচলা শুরু করে এবছর পত্রিকাটি উদযাপন করছে তাদের “বিশেষ বর্ষ”। এই উপলক্ষে রবিবার হাওড়ার শিবপুর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হল এ উপলক্ষে পুরস্কার বিতরণী এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার ‘গৌড়দর্পণ’ পত্রিকার সম্পাদক মহ. নাজির হোসেন। একই মঞ্চে ‘শরৎশশী’ পত্রিকার সম্পাদক অরূপ দাস নিজেই উদ্বোধনী সঙ্গীত পরুবেশন করেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ পথচলায় পাঠকদের ভালবাসা ও নবীন লেখকদের অংশগ্রহণই ‘শরৎশশী’-কে শক্ত ভিত্তি দিয়েছে। তাই এই বিশেষ বর্ষের অনুষ্ঠান শুধুমাত্র উদযাপন নয়, আগামী দিনের স্বপ্নকেও আরও দৃঢ়…

আরও পড়ুন
জেলা 

হুগলির দাদপুর পুইনানে বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পূর্ণ

শেখ সিরাজ : হুগলি জেলার পোলবা ব্লকের দাদপুর পুইনানের বিশ্ব ইজতেমায় ৩০শে ডিসেম্বর মঙ্গলবার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লী ইতিমধ্যেই ময়দানে সমবেত হয়েছেন। আর মাত্র ২ দিন বাকি । ২রা জানুয়ারি শুক্রবার , ৩ জানুয়ারি শনিবার, ৪ জানুয়ারি রবিবার এই তিন দিন মূল অনুষ্ঠান হবে। ৫ই জানুয়ারি সোমবার ফজরের নামাজের পর দোয়া ও আখেরি মোনাজাত করে ইস্তেমা সমাপ্ত হবে। দাদপুর পুইনানের বিশ্ব ইজতেমার কর্তৃপক্ষরা জানালেন যে, মূল রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ৫০০ বিঘা জমির উপরে মঞ্চ তৈরি হয়েছে। কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার ও বর্ধমান থেকে প্রায় ৩০ কিলোমিটার…

আরও পড়ুন
জেলা 

নৃশংসভাবে খুন জুয়েল রানার বাড়িতে জামাআতের প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি ; গত 24 ডিসেম্বর উড়িষ্যার সম্বলপুরে যে নৃশংস হত্যকাণ্ডের ঘটনা ঘটেছিল। মুর্শিদাবাদের 3 জনের উপর অমানবিক নির্যাতন করেছিল সন্ত্রাসীরা। তাতে সুতি-1 ব্লকের চক বাহাদুরপুর গ্রামের জুয়েল রানা নৃশংসভাবে খুন হয়। আজকে জামায়াতের প্রতিনিধি দল সন্তানহারা পিতামাতার সঙ্গে দেখা করে শান্ত্বনা প্রদান করেন, ধৈর্য্য ধারণ করার আহ্বান রাখেন। জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের সেক্রেটারি হালকা মোঃ মসিউর রহমান এবং অরঙ্গাবাদ মোকামের মোকামী আমীর সাইফুদ্দিন সাহেব কিছু নসিহত পেশ করেন। জামাআতের পক্ষ কিছু আর্থিক সহায়তা প্রদানও করা হয়, পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও মাজলিশুল উলামা সংগঠনের সভাপতি মৌলানা মাজহারুল ইসলাম সাহেব,…

আরও পড়ুন
কলকাতা 

বছরের শীতলতম দিন মঙ্গলবার! কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রিতে পৌঁছালো

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দিনের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষশেষে যতই শীত জাঁকিয়ে পড়ুক না কেন, বর্ষবরণে এতটা মনোরম আবহাওয়া থাকবে না। দক্ষিণবঙ্গ ঢেকে যেতে পারে কুয়াশায়। কয়েক…

আরও পড়ুন