জেলা 

“ধনিয়াখালিতে দিবারাত্রি নক আউট ফুটবল প্রতিযোগিতা”

শেয়ার করুন

শেখ সিরাজ :– হুগলি জেলার ধনিয়াখালিতে গতকাল ৫ ই মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ধনিয়া খালি ইয়ং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এক বিরাট আকর্ষণীয় দিবারাত্রি ব্যাপী আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা ধনিয়াখালি মহামায়া স্কুল মাঠে। অংশগ্রহণকারী আটটি টীমের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ধনিয়াখালি ইউথ ব্রিগেড ও শেওড়াফুলি ভাই ভাই এন্টারপ্রাইজ।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা হয় মেমারি শিব শংকর একাদশ ও এসএস কনস্ট্রাকশন, পূর্ব বর্ধমানের মধ্যে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন অরিন সেভেন স্টার, রানাঘাট ও ধনিয়াখালি ট্রাইস্টার ফুটবল টিম। চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হন পীরবাবা সেভেন স্টার হুগলি ও খান এন্টারপ্রাইজ মেমারি। খেলার মাঠে দর্শকদের উৎসাহ, উদ্দীপনা ও ভিড় ছিল প্রশংসনীয়। প্রথম সেমিফাইনালে ধনিয়াখালি ইউথ ব্রিগেড ট্রাইবেকারে পরাজিত করে অরিন সেভেন স্টার রানাঘাট টীমকে অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে মেমারি খান এন্টারপ্রাইজ পরাজিত করে শিব শংকর একাদশকে। ফাইনালে ধনিয়াখালি ইউথ ব্রিগেড চ্যাম্পিয়ন হয় খান এন্টারপ্রাইজ কে ৪-২ গোলে হারিয়ে । চ্যাম্পিয়ন টীম পান নগদ এক লক্ষ টাকা সহ চ্যাম্পিয়ন ট্রফি এবং একটি স্কুটি গাড়ি। রানার্স টীম পান নগদ সওর হাজার টাকা সহ ট্রফি। খেলার পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মহতী ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ, হুগলি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মিজানুর রহমান , সমসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা ক্লাব সভাপতি গোলক দেশমুখ, ক্লাব সম্পাদক দেবাশীষ সাহা, বিশিষ্ট সমাজসেবী আশিক জুয়েলার্সের কর্ণধার শেখ আশিক, সামসের আলী, কবি ও সাংবাদিক নওশাদ মল্লিক, শেখ সিরাজ সহ ক্লাব কর্মকর্তা সৌরভ পাত্র, সঞ্জয় আটা, তাপস সাধুখা, অনুপম পাল, শ্যামল ভট্টাচার্য, রাম পাত্র, রাজু ছাতিক, পিন্টু পাত্র, প্রীতম, চন্দন ছাতিক, আলেক্স দেবা, মনোজ পাত্র, কার্তিক বাগ, তপন মাজি, ভোলা বাগ,মনোজ ভকত সহ আরো অনেকে।

Advertisement

সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষভাবে সঞ্চালনা ও খেলার ধারাভাষ্য দেন ক্লাব কর্মকর্তা শিক্ষক সুরজিৎ চ্যাটার্জী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ