দেশ 

প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন, উচ্ছ্বসিত বিজ্ঞানী মহল

এস রোজলিন:কলকাতা: দেশের বিজ্ঞানী মহলে খুশির হাওয়া। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে যুগান্তকারী অবদানের জন্য প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ‘অস্কার ক্লেইন’ পদক পেলেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অশোক সেন। এই পদক এর আগে পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগস, হান্স বেথ, এডওয়ার্ড উইটেনের মতো বিশ্ববরেণ্য বিজ্ঞানীরা। এবার সেই তালিকায় জুড়ল কলকাতার প্রাক্তনী অশোক সেনের নাম। ১৯৮৮ সাল থেকে সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী অস্কার ক্লেইনের নামে এই পদক দেওয়া হচ্ছে। মূলত থিওরেটিক্যাল ফিজিক্স ও কসমোলজিতে বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। এখনও পর্যন্ত মাত্র ৩৮ জন বিজ্ঞানী এই পদক পেয়েছেন। আদতে কলকাতার বাসিন্দা অশোক প্রেসিডেন্সি কলেজের (বর্তমানে…

আরও পড়ুন
জেলা 

মাঝরাতে মালদহের চাঁচল থানায় ভয়াবহ আগুন, পুড়ল মালখানা ও কম্পিউটার রুম

এস রোজলিন: কলকাতা: গভীর রাতে থানার ভিতরেই অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলে। জানা গিয়েছে, মাঝরাতে হঠাৎই চাঁচল থানার মালখানা ঘর ও কম্পিউটার রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক ঘরে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা থানা চত্বর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। শেষ পর্যন্ত দমকলকর্মী, পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও আগুন লাগার সঠিক কারণ…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা বিমানবন্দরে ফের ভুয়ো বোমাতঙ্ক!

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! ফুকেট থেকে আসা বিমানের টয়লেটের আয়নায় লেখা ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার ফুকেত থেকে কলকাতায় আসা একটি বিমান অবতরণের পর কেবিন ক্রু-রা বিমানের টয়লেট পরিষ্কার করতে গিয়ে দেখেন, টয়লেটের আয়নায় বিমানের ভেতরে বোমা রাখা আছে বলে লেখা। তৎক্ষণাৎ বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে CISF, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও বিমানের ভিতর থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে অনুমান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্যই এই…

আরও পড়ুন
দেশ 

ছাত্র সংসদ গঠনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ভাঙার চেষ্টা করায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ! উত্তাল জামিয়া মিলিয়া, বন্ধ পঠন পাঠন

ছাত্র বিক্ষোভের আগুনে উত্তপ্ত দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ছাত্রসংসদ পুনর্বহালের দাবিতে বেশ কিছুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ চলছিল।  বিক্ষোভের জেরে শনিবারও অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পড়ুয়াদের। জানা গিয়েছে, বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বেশ কিছু অস্থায়ী তাবু বানিয়েছিলেন। অনেক পড়ুয়া আবার অনশনেও বসেছিলেন। এদিন সকালে নিরাপত্তারক্ষীরা সেগুলি সরিয়ে ফেলার উদ্যোগ নেয়। তখনই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহতাব আলম রিজভির অভিযোগ, শনিবার ক্যাম্পাসে দুই কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগঢ়ি ও ইমরান মাসুদ নেতা এসেছিলেন। তাঁরাই পড়ুয়াদের উসকে দেন। এর ফলেই ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়। গোটা ঘটনায়…

আরও পড়ুন
জেলা 

তালদির সিপিএম পার্টি অফিসে ভাঙচুর! সিলিং ফ্যানও খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, বামেদের নিশানায় বিজেপি আরএসএস, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাত পর্যন্ত পার্টি অফিসে কর্মীরা ছিলেন সেখানে বসে আলোচনা হয়েছে বৈঠক হয়েছে। শনিবার সকালে গিয়ে দেখা গেল পুরো অফিসে লণ্ডভণ্ড হয়ে গেছে। ভাঙচুর করা হয়েছে টিভি আলমারি সুইচ বোর্ড টেবিল চেয়ার এমনকি সিলিং ফ্যানও খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি এলাকার সিপিএম পার্টি অফিসে। সিপিএমের অভিযোগ এই ঘটনার সঙ্গে আরএসএস বিজেপির দুষ্কৃতীরা জড়িত আছে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। গত কয়েকদিনে রাজ্যজুড়ে সিপিএমের একাধিক পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে।…

আরও পড়ুন
দেশ 

পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অকালি দলের সঙ্গে জোট করে লড়বে বিজেপি!

বাংলার জনরব ডেস্ক : পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি সঙ্গে অকালি দল জোট করতে চলেছে। ৮১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় বিজেপি দাবি করেছিল তারা একা লড়াই করবে এখন অমিত শাহকে সামনে রেখে অকালি দলের সঙ্গে জোট করে আগামী বিধানসভা নির্বাচন লড়তে চলেছে বলে জানা গেছে। বাংলার পর পাঞ্জাব দখলই যে পাখির চোখ বিজেপির, সেটা বাংলার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসলে দিল্লির খুব কাছে আবার সীমান্তবর্তী রাজ্য হওয়ায় কৌশলগতভাবে পাঞ্জাব ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপির দুর্ভাগ্য, এ পর্যন্ত সে রাজ্যে একার হাতে কোনওদিন ক্ষমতা দখল করতে পারেনি তারা।…

আরও পড়ুন
জেলা 

বনগাঁ থেকে চাকদহে হিরোইন বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল যুবক

দীর্ঘদিন ধরে গ্রামে যাতায়াত। সাদা কাগজের পুরিয়া ডেলিভারি দিয়েই উধাও! সন্দেহ ছিল গ্রামবাসীদের। শনিবার বিকেলে হাতে নাতে ধরেই শুরু হয় উদ্দম-মধ্যম। নদিয়ার চাকদহ থানার অন্তর্গত পুমলিয়া দাসপাড়া এলাকায় এক যুবককে গাছে বেঁধে রাখেন উত্তেজিত জনতা। অভিযোগ, এলাকায় হেরোইন বিক্রি করতে এসেছিলেন ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবকের কাছ থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় হেরোইনের কারবার চলছিল। যার জেরে এলাকার যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে সাধারণ মানুষ। তাঁদের দাবি, গত দু-তিন মাস ধরে ওই যুবক এলাকায় হেরোইন বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ৪০০ টাকা…

আরও পড়ুন
জেলা 

ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য গ্রেফতার প্রৌঢ়

ফেসবুকে লাইভ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে পরিচিত মন্তব্য করার দায়ে ব্যান্ডেল থেকে গ্রেফতার করা হয়েছে কার্তিক বণিক নামে এক ব্যক্তিকে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির বাসিন্দা। নাম কার্তিক বণিক। এলাকাবাসী তাঁকে বাবু নামে চেনেন। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাবুর বিরুদ্ধে পুলিশে যায় বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন চুঁচুড়া থানায়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাবুর গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাত্র পাঁচ মাসে…

আরও পড়ুন
কলকাতা 

আগামী বছর থেকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের পূজোর ছুটি নয়, ৭৯ বছরের রীতি ভাঙলো বাংলার বিজেপি সরকার, রাজ্যজুড়ে প্রশংসা!

আগামী বছর দুর্গাপুজো থেকে আর টানা ছুটি পাবেন না রাজ্যের সরকারি হাসপাতালের কর্মীরা। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত, প্রায় ১০ দিন অবকাশযাপন আর হবে না। শুক্রবার দ্বাদশীর দিন এ কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আর পাঁচটা সরকারি দফতরের মতো স্বাস্থ্য দফতর নয়। স্বাস্থ্যের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে জরুরি পরিষেবা দিতে হয়। কিন্তু স্বাধীনতার পর থেকে রাজ্যে অঘোষিত একটি রেওয়াজ ছিল যে, ষষ্ঠী মানেই অফিস-কাছারিতে পুজো-পুজো ভাব। সেই ছুটির রেশ চলে যায় একেবারে লক্ষ্মীপুজো পর্যন্ত। আগামী বছর থেকে সেই ‘রীতি-রেওয়াজ’ বন্ধ। শারদ্বতের কথায়, ‘‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে ভারত পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছিলাম ফের বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিন্দুরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের রাষ্ট্রনায়ক কে রীতিমতো হুমকি দিয়েছিলেন বলে ফের দাবি করলেন। তিনি বলেছেন দুই দেশের সংঘর্ষ থামানোর জন্য তিনি হুমকি দিয়ে বলেছিলেন যদি সংঘর্ষ না থামানো হয় তাহলে ২৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। ট্রাম্প শুক্রবার ফ্লরিডার একটি নির্বাচনী সমাবেশে বলেন, ‘‘আমি ভারত ও পাকিস্তানের নেতাদের সতর্ক করে বলেছিলাম— তাঁরা যদি লড়াই বন্ধ না করেন, তবে আমেরিকার সঙ্গে কোনও বাণিজ্য করতে পারবেন না এবং তাঁদের উপর ২৫০ শতাংশ শুল্ক চাপানো হবে।’’ তাঁর ওই হুমকির মুখেই নরেন্দ্র মোদী, শাহবাজ় শরিফেরা সংঘর্ষে…

আরও পড়ুন