দেশ 

ছাত্র সমাজের বড় জয়! আন্দোলনের চাপে কুড়ি বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে জামিয়ায়!

বাংলার জনরব ডেস্ক : তীব্র ছাত্র আন্দোলনের কাছে হার মানল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছিলেন ছাত্র-ছাত্রীরা। বেশ কিছু ছাত্র-ছাত্রী অনশনেও বসেছিলেন তারপর পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্যাতন চালিয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। এত সত্বেও জামিয়ার ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিবাদ আন্দোলন কে কোথাও বন্ধ করেনি শেষ পর্যন্ত ছাত্রদের কাছে হার স্বীকার করতে হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সময়ের বিচারে প্রায় কুড়ি বছর পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধান অনুসারে ১৫…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’! মঙ্গলবার রাতেই আছড়ে পড়বে অন্ধপ্রদেশে! বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা!

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আপাতত আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিম, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে তার অবস্থান। উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ কমছে। সমুদ্রের উপর থেকে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকালে তা ‘তীব্র’ আকার নেওয়ার কথা ছিল। কিন্তু আবহবিদেরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের মধ্যেই ‘অর্ণব’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। আরও শক্তি বাড়িয়ে তা ‘অতি তীব্র’ আকার নেবে মঙ্গলবারই। অতি তীব্র ঘূর্ণিঝড় এর পর আরও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়! কেমন আছেন বিরোধীদল নেতা?

বাংলার জনরব ডেস্ক : দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়। আজ সোমবার ২৬ শে অক্টোবর সুলতানপুরের এমপি এমএলএ কোটে রাহুল গান্ধীর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মতো তিনি বিমানে লখনউ পৌঁছান । সেখান থেকে ১৩৫ কিলোমিটার দূর সুলতানপুর এ যাওয়ার জন্য গাড়িতে চাপেন। সেই কনভয়ের মধ্যে পাঁচটি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। যদিও রাহুল গান্ধী সুস্থ রয়েছেন তার গাড়িতে কোন আঘাত লাগেনি। রাহুল গান্ধীর গাড়ি উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর দেশের কংগ্রেস কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। চারিদিকে খোঁজ খোঁজ শুরু হয়। কি হয় কি হয়। এই…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদে ৮১ বছরের বৃদ্ধ নিখোঁজ, সন্ধানে পরিবারের আবেদন

এস রোজলিন: কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গতকাল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করে সন্ধানের আবেদন জানানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম ইয়ারালি সেখ,বয়স ৮১ বছর বাড়িবেলডাঙা মাঠপাড়া (পাঞ্জাব ব্যাংকের বিপরীতে), মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, পিন – ৭৪২১৮৯ পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি কিছুটা বয়স্ক এবং একা বের হলে অনেক সময় রাস্তা ভুলে যান। গতকাল সন্ধ্যা থেকে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। যদি…

আরও পড়ুন
অন্যান্য স্বাস্থ্য 

ভারতের ফার্মা জগতের পথিকৃৎ ডা. হাবিল এফ. খোরাকিওয়ালা

এস রোজলিন, কলকাতা: ভারতের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি শিল্পের অন্যতম পথিকৃৎ ডা. হাবিল এফ. খোরাকিওয়ালা। তিনি দেশের অন্যতম প্রধান ফার্মা কোম্পানি ওকহার্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ১৯৪২ সালে মুম্বাইয়ের এক সম্ভ্রান্ত দাউদি বোহরা পরিবারে তাঁর জন্ম। তাঁর বাবা ফখরুদ্দিন টি. খোরাকিওয়ালা ছিলেন ভারতের প্রথম ডিপার্টমেন্টাল স্টোর ‘আকবরঅ্যালিস’-এর প্রতিষ্ঠাতা এবং মুম্বাইয়ের প্রাক্তন শেরিফ। ফলে ব্যবসায়িক পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। হাবিল খোরাকিওয়ালা আহমেদাবাদের এল.এম. কলেজ অফ ফার্মেসি থেকে ফার্মেসিতে স্নাতক হন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি থেকে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে মাস্টার্স এবং বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। ১৯৬৭ সালে…

আরও পড়ুন
দেশ 

Gen Z আন্দোলনে উত্তাল অরুণাচল প্রদেশ, থানায় অগ্নিসংযোগ বিজেপি বিধায়কের বাড়িতে লুটপাট বিজেপির সভাপতির বাড়িতে হামলা!

বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অরুণাচল প্রদেশে বিক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। এই বিক্ষোভ শেষ পর্যন্ত হিংসাত্মক রূপ নেয় ভাঙচুর অগ্নিসংযোগ পাশাপাশি বিজেপি বিধায়কের বাড়িতেও লুট করা হয় বলে অভিযোগ উঠেছে। ১১২০০ মেগা ওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে শুক্রবার বিকেল থেকে। স্থানীয় বাসিন্দা, বিশেষ করে ‘Gen Z’-রা রাস্তায় নামেন। জাতীয় জলবিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি থানাতেও। (Siang Upper Multipurpose Project)। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল পর্যন্ত অশান্তি চলে। পুলিশকে লক্ষ্য করে ইঁট-পাথর ছোড়া হয়। আহত হয়েছেন প্রায়…

আরও পড়ুন
জেলা 

একাদশ শ্রেণির ছাত্রীর বিবস্ত্র লাশ মিলল গাইঘাটায়, ধর্ষণ করে খুন তদন্তে পুলিশ! আটক আত্মীয়!

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। শনিবার রাতে জলসা দেখতে দিয়ে আর বাড়ি ফিরল না কিশোরী। সকালে প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত দেহ। গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিশোরীর এক আত্মীয়কে প্রাথমিক সন্দেহের বশে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১৭ বছর বয়সি ওই কিশোরী শনিবার রাতে বাড়ির কাছেই আয়োজিত জলসা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। তার বন্ধুবান্ধব, পরিবারের সদস্যেরাও ছিলেন। জলসা অনেক রাত পর্যন্ত চলে। পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর কাছে একটি ফোন এসেছিল। ফোন পেয়ে সে অনুষ্ঠান ছেড়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফ্রান্সে অশান্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে চর্চা! কী বলেছেন ট্রাম্প?

বাংলার জনরব ডেস্ক : ফ্রান্সে চলমান অশান্তির জন্য ফ্রান্স নিজে দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিক্ষোভের পেছনে রয়েছে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং দেশের মধ্যে চলা মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মনে করেন এটা অজুহাত মাত্র। মূল কারণ হচ্ছে অনুপ্রবেশ। ফ্রান্স সরকার যেভাবে অনুপ্রবেশ ইস্যুতে নীরব থাকেন এবং সীমান্ত খুলে দিয়েছেন তার ফলে ই যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছেন তারা কেউই ফ্রান্সের উন্নয়ন চাইছে না বরং তারা ফ্রান্সকে ঘৃণা করে। মার্কিন প্রেসিডেন্ট এর এই বক্তব্য প্রচারের পরেই বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে। ফ্রান্সের এই বিক্ষোভের পেছনে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের অশান্তির আগুন ফ্রান্সে! বিক্ষোভে উত্তাল রাজধানী শহর প্যারিস! শান্তি রক্ষায় মোতায়েন ৭০ হাজার পুলিশ

গত সপ্তাহের পর শনিবার ফের ফ্রান্স জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। স্কুলগুলির জন্য তহবিলে ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে ফ্রান্সের সাধারণ জনতার মনে। তার প্রতিবাদে শনিবার রাজধানী প্যারিস-সহ ফ্রান্সের বিভিন্ন শহরে জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা। গত সপ্তাহের বিক্ষোভ চলাকালীন বেশ কিছু গোলমাল এবং লুটপাটের অভিযোগও উঠে এসেছিল। তার জেরে শনিবার শুরু থেকেই সজাগ ছিল ফ্রান্সের প্রশাসন। বিক্ষোভকারীদের সামাল দিতে মোতায়েন করে ৭০ হাজার পুলিশকর্মী। প্যারিসে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন মেট্রো স্টেশনও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ কর্মসূচি শুরুর আগে থেকেই জায়গায় জায়গায় পুলিশি…

আরও পড়ুন
কলকাতা 

প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, ক্যান্সারে ভুগছিলেন!

কলকাতার হাসপাতালে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী। ব্লাড ক্যানসার এবং মূত্রনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শিল্পী রাজ্যসভার সাংসদ ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মাস ধরে ক্যানসারে ভুগছিলেন যোগেন। কেমোথেরাপি চলছিল তাঁর। ষষ্ঠীর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা ছিল আশঙ্কাজনক। সংক্রমণের জেরে সেপসিসের উপসর্গও দেখা যায়। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

আরও পড়ুন