জেলা 

২৪ ঘণ্টার ব্যবধানে ফের মর্মান্তিক দুর্ঘটনা বারাসতে, পুকুরে ডুবে মৃত দুই নাবালিকা বোন

এস রোজলিন: কলকাতা:আগের দিনের ক্ষত এখনও শুকোয়নি। রামকৃষ্ণপল্লিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে ফের একই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটল বারাসতে। এবার বাদু গুস্তিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল দুই নাবালিকা বোনের। মৃতরা হল সুমাইয়া খাতুন (১১) ও আফিফা পারভিন (১০)। সম্পর্কে তারা মামাতো-পিসতুতো বোন। সুমাইয়া চতুর্থ ও আফিফা পঞ্চম শ্রেণির পড়ুয়া। একজনের বাড়ি স্থানীয় খড়িবাড়িতে, অন্যজনের গুস্তিয়া তালপুকুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুর পাড়ে খেলছিল দুই বোন। খেলার সময় কোনোভাবে একজন পা পিছলে…

আরও পড়ুন
জেলা 

প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি, অপমানে ২২ বছরের তরুণীর আত্মহত্যা, উত্তপ্ত বারাসত

এস রোজলিন : কলকাতা: ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকির জেরে ২২ বছরের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলা এলাকায়। পরিবারের দাবি, চরম মানসিক চাপ ও সম্মানহানির আশঙ্কা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার বিচার চেয়ে বারাসত থানায় বিক্ষোভ দেখায় পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, হাটখোলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের তরফেও সেই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল এবং দুজনের বিয়ের কথাবার্তাও চলছিল। অভিযোগ, গতকাল দুপুরে ওই তরুণী তাঁর প্রেমিকের ভাড়া বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। সেই সময়…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি বিধায়কের নিশানায় রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সমর্থক মণীশ শুক্লার হত্যার জন্য অভিযুক্তদের নিয়ে বিজেপি সরকারের এক মন্ত্রী কে নিশানা বানালেন বিজেপির বিধায়ক। ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলেছেন, “আপনি যদি এই ধরনের ভুল-চুখ করে ফেলেন মাঝে মাঝে, তাহলে সেখানে আমাদের মুখ পোড়ে” বলে নিশানা শানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। কৌস্তভ বাগচী বলেন, “যেখানে মণীশ শুক্লার বাবা মণীশ শুক্লা হত্যা মামলায় উত্তম দাসের নাম লিখছেন, প্রশান্ত চৌধুরীর নাম লিখছেন, তাঁরা যদি আমাদের নেতাদের পাশে বসে ছবি তোলেন, এক মঞ্চে থাকেন, এটা দেখতে ভাল লাগে ? অর্জুনবাবুর প্রতি আমার…

আরও পড়ুন
দেশ 

বেসরকারি স্কুলের অনুমোদন দিতে ১০০ কোটি ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষা মন্ত্রী!

বাংলার জনরব ডেস্ক : দুর্নীতির মামলায় তামিলনাড়ুতে প্রথম গ্রেফতার হলেন পূর্বতন ডিএমকে সরকারের শিক্ষামন্ত্রী স্টালিনের অত্যন্ত ঘনিষ্ঠ আনবিল মহেশ পোয়ামোঝি। তাঁর বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন বেসরকারি স্কুলকে অনুমোদন দিতে অন্তত ১০০ কোটি টাকা ঘুষ লেনদেন করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান সি জোসেফ সরকারের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে চিহ্নিত করেছে ডিএমকে। তবে পুলিশের দাবি, ২০২১ থেকে ২০২৬ মহেশ তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী থাকাকালীন বিধি বহির্ভূত ভাবে অন্তত ১৭৭টি বেসরকারি স্কুলকে টাকার বিনিময়ে ছাড়পত্র ও অনুমোদন দেওয়া হয়েছিল বলে তথ্য মিলেছে। এই স্কুল-অনুমোদন মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনে তদন্ত শুরু হলে মহেশ গ্রেফতারি এড়াতে…

আরও পড়ুন
কলকাতা 

জোড়া ফুল কার ? মামলায় ঋতব্রতদের নথি জমা দিতে আরো দশ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : মমতার তৃণমূল নথি জমা দিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখনো পর্যন্ত সুপ্রিমকোর্টের কাছে কোনো নথি জমা দিতে পারেনি। আজ, সোমবার ছিল সেই নথি জমা দেওয়ার ‘ডেডলাইন’। কালীঘাট তৃণমূল নথি জমা দিলেও এদিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋত তৃণমূল কোনও নথি জমা দিতে পারেনি। নতুন করে আদালতের কাছে সময় চান তাঁদের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এবং নথি জমা দিতে ১০ দিন সময় দেওয়া হয়। যার পালটা হলফনামা জমা দিতে পারবে কালীঘাট তৃণমূলও। সব মিলিয়ে দুই পক্ষকেই ১০ দিন করে মোট ২০ দিনের সময় দিয়েছে সুপ্রিম…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মান দোতলা বাড়ি, মৃত ২

বাংলার জনরব ডেস্ক : রবিবার রাতে দিল্লির মিলন গার্ডেনে ফের ভেঙ্গে পড়ল একটি নির্মীয়মান বাড়ি। সোমবার সকালে ওই ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। মৃতদের নাম চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩)। তাঁরা পিতা-পুত্র বলে প্রাথমিক ভাবে অনুমান করছে উদ্ধারকারী দল। মৃতেরা বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নির্মীয়মাণ ওই বাড়িটির মালিক মনোজ কুমার। দোতলা বাড়িটির নীচের তলায় গুদাম ঘর তৈরি করা হয়েছিল। দোতলাটি নির্মীয়মাণ অবস্থায় ছিল। রবিবার রাতে দোতলার ছাদ-সহ ভেঙে পড়ে বাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং স্থানীয় থানার পুলিশ। দমকলের পাঁচটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর…

আরও পড়ুন
দেশ 

রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা খারিজ করে দিল সুলতানপুরের আদালত

২০১৮ সালে বেঙ্গালুরুতে প্রচারে গিয়ে অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। আট বছরের পুরনো সেই মামলায় রাহুল গাঁধীকে বেকসুর খালাস করল সুলতানপুরের সাংসদ/বিধায়ক কোর্ট। জানাল, শাহকে করা রাহুলের ওই মন্তব্য অবমাননাকর নয়। সোমবার রায়ঘোষণার সময়ে কোর্টে হাজির ছিলেন রাহুল। পথে তাঁর কনভয়ের কয়েকটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। যদিও কেউ গুরুতর আহত হননি। ২০১৮ সালে অমিত শাহ যখন বিজেপি সভাপতি ছিলেন, তখন তাঁকে জড়িয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচারে বেঙ্গালুরুতে গিয়ে কংগ্রেস নেতা সেই মন্তব্য করেছিল। সরকারি আইনজীবী কাশীপ্রসাদ শুক্ল এএনআই-কে বলেন,…

আরও পড়ুন
দেশ 

ছাত্র সংসদ নির্বাচনের দাবি পূরণ হওয়ার পর! উপাচার্যের পদত্যাগ ও প্রশাসনকে ক্ষমা চাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জামিয়ার শিক্ষার্থীদের

বাংলার জনরব ডেস্ক : ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হয়েছিল তা এখন উপাচার্য ও চিফ প্রক্টরের  পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। কুড়ি বছর পর ছাত্র সংসদ নির্বাচন জামিয়ায় অনুষ্ঠিত হবে এটা দীর্ঘদিনের দাবি ছিল ছাত্রদের তা মেনে নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানানোর পর নতুন করে ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে উপাচার্য এবং চিফ প্রক্টরকে ইস্তফা দিতে হবে এবং প্রশাসনকে ছাত্র-ছাত্রীদের উপরে নির্যাতন করার জন্য ক্ষমা চাইতে হবে। এই দাবিতে নতুন করে জামিয়াতে আন্দোলন শুরু হয়েছে। সোমবার থেকে জামিয়ার ছাত্র ছাত্রীরা এই…

আরও পড়ুন
দেশ 

ছাত্র সমাজের বড় জয়! আন্দোলনের চাপে কুড়ি বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে জামিয়ায়!

বাংলার জনরব ডেস্ক : তীব্র ছাত্র আন্দোলনের কাছে হার মানল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছিলেন ছাত্র-ছাত্রীরা। বেশ কিছু ছাত্র-ছাত্রী অনশনেও বসেছিলেন তারপর পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্যাতন চালিয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। এত সত্বেও জামিয়ার ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিবাদ আন্দোলন কে কোথাও বন্ধ করেনি শেষ পর্যন্ত ছাত্রদের কাছে হার স্বীকার করতে হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সময়ের বিচারে প্রায় কুড়ি বছর পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধান অনুসারে ১৫…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’! মঙ্গলবার রাতেই আছড়ে পড়বে অন্ধপ্রদেশে! বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা!

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আপাতত আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিম, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে তার অবস্থান। উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ কমছে। সমুদ্রের উপর থেকে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকালে তা ‘তীব্র’ আকার নেওয়ার কথা ছিল। কিন্তু আবহবিদেরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের মধ্যেই ‘অর্ণব’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। আরও শক্তি বাড়িয়ে তা ‘অতি তীব্র’ আকার নেবে মঙ্গলবারই। অতি তীব্র ঘূর্ণিঝড় এর পর আরও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং…

আরও পড়ুন