জেলা 

ভোরে গাইঘাটায়,বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে এনকাউন্টার! খতম দুই অভিযুক্ত!

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার ভোরে উত্তর 24 পরগনার গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত এন কাউন্টারে মারা যান এই ঘটনার কয়েক ঘন্টা পর অর্থাৎ মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে এনকাউন্টারের খুন হলেন আর এক আসামি। সিআইডি-কে তদন্তে বাধা দিয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে এনকাউন্টার করা হয় বলে খবর। মৃতের নাম শামাউল শেখ। ফরাক্কার ঘোড়াইপাড়ায় তার বাড়ি। মাস দুই আগে ধুলিয়ানের বিজেপি নেতা সুজিত মণ্ডলকে নৃশংসভাবে খুনের অভিযোগে কারাবাসে ছিল শামাউল।মঙ্গলবার সিআইডির গুলিতে মৃত্যু হল তার। সেপ্টেম্বরের প্রথম দিকে সামশেরগঞ্জে বিজেপি নেতা সুজিত মণ্ডলকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা…

আরও পড়ুন
কলকাতা 

সরশুনায় নগ্ন করে হাঁটানোর বদলা ধৃত তিন অভিযুক্তকে খালি গায়ে, খালি পায়ে ঘোরাল পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : বেহালার সরশুনায় ১৩ বছরের কিশোরীকে চুম্বন করার অভিযোগে ১৯ বছরের তরুণ, তাঁর বাবা এবং আর এক বন্ধুকে ‘শাস্তি’ দিয়েছিলেন ওই নাবালিকার আত্মীয়রা। প্রকাশ্য রাস্তায় প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় ওই তিন জনকে হাঁটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় সোমবার মামলা হয়। গ্রেফতার করা হয় কিশোরীর বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন, মা রিঙ্কু সরকারকে। বাকি অভিযুক্তদেরও খুঁজছে পুলিশ। মঙ্গলবার সকালে সরশুনা এলাকাতেই তিন অভিযুক্তকে খালি পায়ে, খালি গায়ে ঘোরায় পুলিশ। সঙ্গে ছিলেন পুলিশকর্মীরা। তিন জনেরই কোমরে দড়ি বাঁধা ছিল। পরনে ছিল…

আরও পড়ুন
দেশ 

অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা,বাদ এক কোটি

অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। গত ৩০ জুন শুরু হয়েছিল ‘বিশেষ নিবিড় সংশোধন’ তথা এসআইআর প্রক্রিয়া। খসড়া তালিকায় বাদ পড়েছিল ১ কোটি ৭ লক্ষ নাম। তুলনায় চূড়ান্ত তালিকায় ৮.৬৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। অর্থাৎ আগের তালিকার তুলনায় সংশোধিত তালিকায় নাম সাকুল্যে বাদ পড়ল ৯৯ কোটি ৩২ লক্ষ। দেখা যাচ্ছে, পুরুষ ভোটারের সংখ্যা যেখানে ২ কোটি ২৫ লক্ষ, সেখানে মহিলার ভোটার ৪ লক্ষ বেশি। তৃতীয় লিঙ্গের মানুষ ২ হাজার ৮৪১ জন। কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৫,০০,০১১ জন। আগে ভোটার তালিকায় নাম ছিল ৫,৫৪,৩২,৩১৪…

আরও পড়ুন
কলকাতা 

বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করার ‘শাস্তি’! প্রেমিক, তাঁর বাবা এবং বন্ধুকে নগ্ন করে হাঁটানো হল বেহালার রাস্তায়! গ্রেফতার ৩

বেহালার সরশুনায় যে তরুণ নিগ্রহের শিকার হয়েছিলেন তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সংশ্লিষ্ট কিশোরীর। প্রেমিকাকে চুম্বন করার অভিযোগে প্রেমিক তরুণ, তাঁর বাবা এবং এক বন্ধুকে রবিবার আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছিলেন ওই কিশোরীর পরিবারের সদস্যেরা। প্রকাশ্য রাস্তায় প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় ওই তিন জনকে হাঁটতে বাধ্য করা হয়েছিল। তোলা হয়েছিল সেই ঘটনার ভিডিয়ো! এখনও পর্যন্ত মোট তিন জন অভিযুক্তকে (কিশোরীর বাবা, মা এবং মামা) গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই কিশোরীর মামা রাহুল বর্মন এবং তাঁর জনা ছয়েক স্যাঙাত…

আরও পড়ুন
জেলা 

বারইপুরের পর এবার গাইঘাটায়! ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ‘এনকাউন্টার’!

বাংলার জনরব ডেস্ক : গত শনিবার রাতে জলসা দেখতে গিয়ে একাদশ শ্রেণির যে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল গাইঘাটায় সেই কাণ্ডে গ্রেফতর আত্মীয়কে এনকাউন্টার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এ বারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এ ক্ষেত্রেও রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সে সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালান। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত প্রহ্লাদ দাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গত…

আরও পড়ুন
কলকাতা 

টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর ‘সদ্যপ্রাক্তন’ পিএ আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার!

টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্যপ্রাক্তন আপ্তসহায়ক গ্রেফতার! ধৃতের নাম সায়ন্তন সান্যাল। পুলিশ সূত্রে খবর, পেশায় তিনি ঠিকাদার। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। সোমবার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ, ১৯ লক্ষ টাকা নিয়ে জালিয়াতি করেছেন তিনি। অন্য দিকে, বিধায়ক পাপিয়া জানিয়েছেন, সায়ন্তনকে কিছু দিন আগে কাজ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। সায়ন্তনের বাড়ি জগদ্দল থানার শ্যামনগরের ব্যানার্জিপাড়া রোডে। সোমবার ভোররাতে স্থানীয় থানার সহযোগিতায় তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। সোমবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল তাঁকে। ভারপ্রাপ্ত সিজেএম তাঁকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ…

আরও পড়ুন
কলকাতা 

চোর বাগান কাণ্ডের তদন্ত শুরু, বুধবার তলব করা হলো মন্ডপ শিল্পীকে, আহতদের কেন বেসরকারি হাসপাতালে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী!

চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মন্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্লাবের মণ্ডপশিল্পীকে এ বার তলব করল লালবাজার। মণ্ডপটি তৈরি হয়েছে শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায়। মণ্ডপ তৈরির ক্ষেত্রে তাঁর কী পরিকল্পনা ছিল, দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে সব নিয়ে তাঁর মত কী, বুধবার এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে পারেন সুশান্ত। সোমবারই চোরবাগান কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর প্রথম বৈঠক হয়েছে। মহাকরণে ঝাড়া ২ ঘণ্টার আলোচনার পর সিট-এর প্রধান, কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, আগামী শনিবার থেকে তাঁরা তথ্যপ্রমাণ সংগ্রহের…

আরও পড়ুন
জেলা 

২৪ ঘণ্টার ব্যবধানে ফের মর্মান্তিক দুর্ঘটনা বারাসতে, পুকুরে ডুবে মৃত দুই নাবালিকা বোন

এস রোজলিন: কলকাতা:আগের দিনের ক্ষত এখনও শুকোয়নি। রামকৃষ্ণপল্লিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে ফের একই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটল বারাসতে। এবার বাদু গুস্তিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল দুই নাবালিকা বোনের। মৃতরা হল সুমাইয়া খাতুন (১১) ও আফিফা পারভিন (১০)। সম্পর্কে তারা মামাতো-পিসতুতো বোন। সুমাইয়া চতুর্থ ও আফিফা পঞ্চম শ্রেণির পড়ুয়া। একজনের বাড়ি স্থানীয় খড়িবাড়িতে, অন্যজনের গুস্তিয়া তালপুকুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুর পাড়ে খেলছিল দুই বোন। খেলার সময় কোনোভাবে একজন পা পিছলে…

আরও পড়ুন
জেলা 

প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি, অপমানে ২২ বছরের তরুণীর আত্মহত্যা, উত্তপ্ত বারাসত

এস রোজলিন : কলকাতা: ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকির জেরে ২২ বছরের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলা এলাকায়। পরিবারের দাবি, চরম মানসিক চাপ ও সম্মানহানির আশঙ্কা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার বিচার চেয়ে বারাসত থানায় বিক্ষোভ দেখায় পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, হাটখোলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের তরফেও সেই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল এবং দুজনের বিয়ের কথাবার্তাও চলছিল। অভিযোগ, গতকাল দুপুরে ওই তরুণী তাঁর প্রেমিকের ভাড়া বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। সেই সময়…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি বিধায়কের নিশানায় রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সমর্থক মণীশ শুক্লার হত্যার জন্য অভিযুক্তদের নিয়ে বিজেপি সরকারের এক মন্ত্রী কে নিশানা বানালেন বিজেপির বিধায়ক। ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলেছেন, “আপনি যদি এই ধরনের ভুল-চুখ করে ফেলেন মাঝে মাঝে, তাহলে সেখানে আমাদের মুখ পোড়ে” বলে নিশানা শানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। কৌস্তভ বাগচী বলেন, “যেখানে মণীশ শুক্লার বাবা মণীশ শুক্লা হত্যা মামলায় উত্তম দাসের নাম লিখছেন, প্রশান্ত চৌধুরীর নাম লিখছেন, তাঁরা যদি আমাদের নেতাদের পাশে বসে ছবি তোলেন, এক মঞ্চে থাকেন, এটা দেখতে ভাল লাগে ? অর্জুনবাবুর প্রতি আমার…

আরও পড়ুন