কলকাতা 

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন!

বুধবার পুজোর পাস বিলি মামলায় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিকেলে ইন্দ্রনীল সিজিও থেকে বেরোতেই তাঁকে গাড়িতে তোলে পুলিশ। সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই ইন্দ্রনীল সেনকে গাড়িতে তুলল পুলিশ! বুধবার পুজোর পাস বিলি মামলায় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীলকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।      

আরও পড়ুন
কলকাতা 

চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মন্ডপে বিপর্যয়ে ঘোষক চিহ্নিত, দোষীদের ধরতে সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে মাইক্রোফোন হাতে ছিল কুশল মজুমদার ওরফে কালিয়ার। তিনিই দুর্ঘটনার পূর্ব মুহূর্তে দর্শনার্থীদের উদ্দেশে ঘোষণা করেছিলেন। অপর ধৃত সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কালিয়াকে জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ। এমনটাই লালবাজারের একটি সূত্রে খবর। গত শুক্রবার সকালে গ্রেফতার হন চোরবাগান সর্বজনীনের পুজোর ঘোষক কালিয়া। সে দিনই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ্যে এসেছিল। সেখানে তিনি দাবি করেছিলেন, পুলিশের এক জনের কথায় সম্ভাব্য দুর্ঘটনার কথা জানিয়ে মণ্ডপ থেকে সরে যেতে বলেছিলেন দর্শনার্থীদের। কোন পরিস্থিতিতে তিনি সেই ঘোষণা করেছিলেন, ইতিপূর্বে পুলিশের কাছে সে ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ…

আরও পড়ুন
দেশ 

বিধান পরিষদ নির্বাচনে উত্তরপ্রদেশে বড় সাফল্য সমাজবাদী পার্টির, কর্নাটকে বিপর্যস্ত কংগ্রেস!

বিধান পরিষদ নির্বাচনে মোদী গড়ে ধাক্কা খেল বিজেপি। এই আসন নিজেদের দখলে রাখল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। ১১ আসনে দুই দলের মধ্যে জোর টক্কর চলছে। ইতিমধ্যেই ৫ আসনে জিতেছে বিজেপি। একটিতে এগিয়ে আছে। তিনটি আসনে জিতেছে এসপি। এগিয়ে দু’টিতে। যদিও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ৬টি আসনের জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে শিক্ষকদের জন্য সংরক্ষিত পাঁচটি আসন এবং একটি স্নাতকদের জন্য সংরক্ষিত আসন। বারাণসীতে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জিতেছে এসপি। বারাণসীর শিক্ষক সংরক্ষিত আসনে বিজেপির প্রমোদকুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব। উল্লেখ্য, ২০২০ সালের…

আরও পড়ুন
জেলা 

‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি প্রহ্লাদের মায়ের!

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি করলেন কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মা রেখা দাস। তাঁর দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য সোমবার রাতে যখন প্রহ্লাদকে বাড়িতে আনা হয়েছিল, তখন তাঁর হাত বাঁধা ছিল। ওই অবস্থায় ছেলে কী ভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রহ্লাদের মা। ছেলের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। পরিবারের দাবি, প্রহ্লাদ অপরাধ করে থাকলে আইন অনুযায়ী তাঁর শাস্তি হত। এমনটা চেয়েছিলেন তাঁরাও। সেই কারণে বার বার থানায় গিয়ে পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন। কিন্তু পুলিশের গুলিতে ছেলের মৃত্যুর…

আরও পড়ুন
দেশ 

জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি নিয়ে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র সরকার! কেন ক্ষুব্ধ শীর্ষ আদালত?

বাংলার জনরব ডেস্ক : জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি নিয়ে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল কেন্দ্র সরকার। ডিলারের থেকে কেনা দামের তুলনায় হাজার গুণ বেশি দামে জীবনদায়ী ওষুধ বিক্রি করা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলির এহেন ‘ডাকাতি’র ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের নাকের তলায় এহেন কর্মকাণ্ড চললেও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না? এই প্রশ্ন তোলার পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, ‘হাসপাতাল অন্য উপায়ে চলতে পারে, এই ডাকাতির মাধ্যমে নয়।’ চিকিৎসায় নামে রোগীর পরিবারগুলিকে লুট করার অভিযোগ বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নতুন কিছু নয়। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানি চলছিল সুপ্রিম…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

লুলার কাছে হারের পরই ‘বন্ধু’ দেশে ‘পালালেন’ বলসোনারো

বাংলার জনরব ডেস্ক : ব্রাজিলের সাধারণ নির্বাচনে ফ্লাভিও বলসোনারো ৪০ লক্ষ ভোটে হেরেছেন লুলা দা সিলভার কাছে। শীঘ্রই দেশটির প্রেসিডেন্ট পদে বসবেন বামপন্থী নেতা। আর এহেন পরিস্থিতিতে তড়িঘড়ি দেশ ছাড়লেন। যদিও আদালতের নির্দেশে তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই আমেরিকায় চলে গিয়েছে লুলা, এক মার্কিন সংবাদমাধ্যমের দাবি তেমনই। বলে রাখা ভালো, দক্ষিণপন্থী নেতা বলসোনারোর বাবা জাইর বলসোনারো এই মুহূর্তে জেলে। এদিকে ছেলের বিরুদ্ধে দুর্নীতির গুচ্ছ অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট তাঁকে নির্দেশ দিয়েছিল নিজের পাসপোর্ট জমা রাখতে। এদিকে এতদিন তিনি মসনদে ছিলেন বলে তাঁর গ্রেফতারিতে রক্ষাকবচ ছিল সেই…

আরও পড়ুন
দেশ 

অন্ধপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ল! ১৪০ কিমি বেগে ঝড়! বাংলায় কী প্রভাব পড়বে?সাইকেল

ঘূর্ণিঝড় অর্ণবের ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আছড়ে পড়তে শুরু করেছে অতি তীব্র ঘূর্ণিঝড়। এর প্রভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, অর্ণবের উত্তরের সর্পিল অংশ ঢুকে পড়েছে উপকূলে। কেন্দ্রভাগ অর্থাৎ ঘূর্ণিঝড়ের ‘আই’ স্থলভাগের খুব কাছাকাছি রয়েছে। বুধবার ভোরে দেওয়া তথ্য অনুযায়ী, স্থলভাগে প্রবেশের পর অর্ণব প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব বন্ধ ছিল। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫-১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও কোথাও ১৪০ কিলোমিটার…

আরও পড়ুন
জেলা 

ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে গ্রীন গার্ডেনের আনুষ্ঠানিক উদ্বোধন

বিশেস প্রতিনিধি : ফ্রন্টপেজ গ্রীন গার্ডেনের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আবু তালিব রহমানী। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার হাড়োয়া রোড রেলস্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশন ক্যাম্পাসে ছাত্রদের উদ্দেশ্যে এই গার্ডেন তৈরি করা হয়েছে। এদিন ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান বলেন সকলের প্রচেষ্টায় আমাদের দুটি ক্যাম্পাসকে আমরা গ্রিন ও ক্লিন হিসাবে গড়ে তুলতে চাই। যাতে সুবিশাল দুটি ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশ ও বিভিন্ন ভালো অভ্যাস গড়ে ওঠে। মাওলানা আবু তালিব রহমানী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ছাত্ররা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ।…

আরও পড়ুন
অন্যান্য 

ঘুরে এলাম ঘাটশিলা : সত্যচরণ, তোমার চাকরিটাই কি এত বড় হয়ে গেল? এতগুলো মানুষের জীবন, যাপন আর আজন্মের বাসস্থান সব মিথ্যে…?/ নাফিসা ইসমাত

নাফিসা ইসমাত : ঘাটশিলার মাটিতে পা রাখতেই এক নিমেষে যেন পৌঁছে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’-এর পাতায়। শহুরে কোলাহল পেরিয়ে এখানকার প্রকৃতির মাঝে মনের পর্দায় একে একে ফুটে উঠতে লাগল সত্যচরণ, ভানুমতি, যুগলপ্রসাদ আর দরিদ্র ব্রাহ্মণ রাজু পাঁড়ের ছবি। অসহায় বিধবা কুন্তার সেই এক টুকরো জমির জন্য চোখের জলের আকুলতা যেন আমার নিজের চোখকেও অশ্রুসিক্ত করে তুলল। বইয়ের পাতায় পড়া সেই দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল চোখের সামনে। সত্যচরণের একটা কলমের খোঁচায় শত শত বছরের পুরনো গাছ, বুনো ফুল আর গরিব আদিবাসী মানুষগুলোর চেনা সংসার উজাড় হয়ে যাচ্ছে। মনটা এক লহমায়…

আরও পড়ুন
কলকাতা 

বারুইপুরের পর গাইঘাটার encounter কেউ সমর্থন করলেন দিলীপ! কী বললেন মন্ত্রী?

বাংলার জনরব ডেস্ক: বারুইপুরের এনকাউন্টার নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ চাইলেই সব কিছু করতে পারে। এবার গাইঘাটায় স্কুলছাত্রী খুনে অভিযুক্তকে encounter করায় পুলিশের প্রশংসা করে দিলীপ ঘোষ বলেন মানুষের মনে ভরসা ফেরাতে হলে পুলিশকে কিছু ‘অপ্রিয় কাজ’ করতে হবে। সোমবার গভীর রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের। বারুইপুরের মতো এ ক্ষেত্রেও রাতেই অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, ফেরার সময় বন্দুক ছিনিয়ে গুলি চালান অভিযুক্ত। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় ২৩ বছরের ওই যুবকের। গাইঘাটায় পুলিশি এনকাউন্টারের প্রসঙ্গে মঙ্গলবার সকালে…

আরও পড়ুন