কলকাতা 

তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি, অফিসে সাত সকালে ইডি হানা!

তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি, অফিসে এ বার হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচীতে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। সব মিলিয়ে আটটি ঠিকানায় অভিযান চলছে। প্রতিটিই তৃণমূলের রাজ্যসভার সাংসদের সঙ্গে সম্পর্কিত বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। কোন মামলার সূত্র ধরে এ দিনের অভিযান, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইডি। তবে তৃণমূল সাংসদ একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত। সেই সূত্র ধরেই তল্লাশি শুরু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। গত অগস্ট মাসে এই সংক্রান্ত বিষয়ে আর্থিক অনিয়মের একটি অভিযোগও দায়ের হয়েছিল। সোমবার সকালে কলকাতার পার্ক সার্কাসের একটি…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

সোমবার থেকেই ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি সম্ভবনা। রাজ্যে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েক জেলায় মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন বলছে, শ্রীগঙ্গানগর থেকে সাতনা, ডাল্টনগঞ্জ হয়ে মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়া হয়ে ত্রিপুরায় চলে গিয়েছে। এই আবহে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় সেটি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে। গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা, যা এ রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এই…

আরও পড়ুন
কলকাতা 

রাজধানী কলকাতার বুকে অনুষ্ঠিত হলো ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্স’: নবীজির সর্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান!

কলকাতা, ৬ সেপ্টেম্বর:ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতার বুকে আজ অনুষ্ঠিত হলো ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্স’। নূরুল ইসলাম একাডেমী ও তাকরীবে মাজহাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি চিন্তাবিদ, আলেম-উলামা, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। এ মহতি সম্মেলন মৌলালী যুব কেন্দ্রের ‘স্বামী বিবেকানন্দ অডিটরিয়ামে অনুষ্টিত হয়৷ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বজনীন মানবিক আদর্শ, শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও মানবকল্যাণের বাণীকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলন কলকাতার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসরে বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—মানবতার জন্য রহমত, শান্তির জন্য ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে শান্তিপূর্ণ…

আরও পড়ুন
কলকাতা 

প্রকাশিত ‘ইটারনাল সংস‘: সৌম্য ভট্টাচার্যের ব্যতিক্রমী অনুবাদে অক্ষুণ্ন রবীন্দ্রসংগীতের ছন্দ ও অন্ত্যমিল

বিশেষ প্রতিনিধি : রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০টি নির্বাচিত গানের সৌম্য ভট্টাচার্য-কৃত ইংরেজি অনুবাদ নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘Eternal Songs’। প্রকাশক হাওয়াকল পাবলিশার্স। সৌম্যের ব্যতিক্রমী অনুবাদের বিশেষত্ব হল শুধু গানের ভাব বা বক্তব্য নয়, মূল রবীন্দ্রসংগীতের ছন্দ, অন্ত্যমিল এবং কাব্যিক সৌন্দর্যকেও তিনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সন্ধ্যায় কলকাতার মহাজাতি সদনের অ্যানেক্স হলে ঋক প্রকাশনী ও হাওয়াকল পাবলিশার্সের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক প্রমিতা মল্লিক বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পেশায় চিকিৎসক নেশায় সাহিত্যিক ড. সৌম্য ভট্টাচার্য বলেন, কোনও গান বা কবিতার মুক্ত অনুবাদে ভাব তথা ব্যঞ্জনা…

আরও পড়ুন
দেশ 

দক্ষিণ-পশ্চিম দিল্লিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল পাঁচতলা বাড়ি

দক্ষিণ-পশ্চিম দিল্লি এলাকায় হুড়মুড়িয়ে ধসে পড়ল পাঁচতলা একটি বাড়ি।  ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েক জন আবাসিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছে মোতি বাগ এলাকায় ওই বাড়িটি ভেঙে পড়েছে। দমকলবাহিনী দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ খবর পায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের আটটা ইঞ্জিন। পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। দিল্লির এই দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। সেখানে…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষক দিবসে মাধ্যমিকের মক টেস্ট পেপার্স প্রকাশ

বিশেষ প্রতিনিধি : মহান শিক্ষক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে দেশজুড়ে উদযাপিত হল শিক্ষক দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে কলকাতার পার্ক সার্কাসের চেকমেট কেরিয়ার সভাগৃহে অনুষ্ঠিত হল ‘আগামী দিনের শিক্ষা ভাবনা’ শীর্ষক এক মনোজ্ঞ আলোচনাচক্র। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য এদিন ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রকাশ করা হল ‘মক টেস্ট পেপার্স’। টেস্ট পরীক্ষার বহু পূর্বে এই ধরনের মডেল টেস্ট পেপার প্রকাশ করার উদ্যোগকে খুবই প্রশংসাযোগ্য বলে মনে করেন উপস্থিত শিক্ষকগণ। এতে ছাত্রছাত্রীরা আসন্ন মাধ্যমিকের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে বলে মনে করেন তাঁরা। টেস্ট পেপার সম্পাদকমন্ডলীর বিশিষ্ট সদস্য সোহেল ইকবাল এদিন অনুষ্ঠানে উপস্থিত না থাকতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপালের বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

বিশেষ প্রতিনিধি : প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও সেবাকার্যে নামল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে নেপালের লামা সুঁটি, নুয়াকোট জেলার বেলকোটগাধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড-সহ বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য পরিচালনা করা হচ্ছে। দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক জেলা বর্তমানে…

আরও পড়ুন
জেলা 

শিক্ষক দিবসে অধ্যাপক ড. আমজাদ হোসেনকে আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৬ প্রদান করল ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনস

বিশেষ প্রতিনিধি : ফ্রন্টপেজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য শিক্ষক দিবস পালিত হল। এবছর ফ্রন্টপেজ গ্রুপ কেন্দ্রীয়ভাবে আদর্শ শিক্ষক সম্মাননা২০২৬ প্রদান করল আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আমজাদ হোসেনকে। আমজাদ সাহেবকে আদর্শ শিক্ষক স্মারক ও মানপত্র প্রদান করেন ফ্রন্ট পেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর পল্লব কান্তি হালদার, এস আর ফাউন্ডেশনের সভাপতি ডা: সারফরাজ আদিল, আতহার ফিরদৌসী, ফ্রন্টপেজ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ ডঃ সুনিপা দত্ত, ফ্রন্টপেজ কলেজ অফ ফার্মেসির অধ্যক্ষ মোজাম্মেল হক, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর, জেলায় জেলায় তৈরি হবে সিএম শ্রী ইনস্টিটিউট

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক দিবসে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার প্রতিটি জেলায় দুটি করে সিএম শ্রী ইনস্টিটিউট গড়ে তোলা হবে। শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন নিউটাউনের কনভেশন সেন্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। সেখানেই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে একাধিক দিক তাঁর বক্তব্যে তুলে ধরেন। বিগত তৃণমূল সরকারকে আরও একবার তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে খোঁচা দিয়েছেন। তৃণমূল আমলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষার মান দেশের রাজ্যগুলির তালিকায় নিচের দিকে। সেই কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন। এদিন নিউটাউনের কনভেশন সেন্টারে বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন…

আরও পড়ুন
জেলা 

মায়াপুরের গৌর-নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব

বাংলার জনরব ডেস্ক : মায়াপুরের গৌর নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব। জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মের পর গোকুলবাসীর আনন্দ-উচ্ছ্বাসকে স্মরণ করেই এই উৎসবের আয়োজন করা হয়। সেই ঐতিহ্য মেনেই নদিয়ার মায়াপুরে নবনির্মিত শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব। গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের উদ্যোগে নির্মিত এই মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য শিষ্য, ভক্ত ও শুভানুধ্যায়ী অংশ নেন। শুক্রবার রাতে জন্মাষ্টমীর পুজো এবং শনিবার সকাল থেকেই নন্দ উৎসব উপলক্ষে…

আরও পড়ুন