দেশ 

বদরীনাথ থেকে জোশীমঠ যাওয়ার পথে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী হেলিকপ্টার! মৃত ৬

বদরীনাথ থেকে জোশীমঠ যাওয়ার পথে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী হেলিকপ্টার। উত্তরাখণ্ডের চমোলি জেলার জোশীমঠ এলাকায় টানা বৃষ্টি এবং মেঘের ঘনঘটার মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই ওই হেলিকপ্টারের ভেঙে পড়ে বলে জানা গেছে। পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানান, ওই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তা থেকে অনুমান জোশীমঠ এলাকার হাথি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে ওই হেলিকপ্টারটি ভেঙে পড়তে পারে। ওই হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী ছিলেন। এ ছাড়াও, এক জন পাইলট ছিলেন ওই কপ্টারে। দুপুর ১টো ১৪ মিনিট নাগাদ বদরীনাথ থেকে উড়েছিল। জোশীমঠের এসডিএম চন্দ্রশেখর…

আরও পড়ুন
দেশ 

বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংহের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের!

বাংলার জনরব ডেস্ক : বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংহকে জামিন দিয়েছিল পটনা হাই কোর্ট। তাদের সিদ্ধান্তের সমালোচনা করে জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ১ ডিসেম্বরের মধ্যে অনন্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর মামলায় তদন্ত শেষ করার জন্য পুলিশকেও সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। অনন্তের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের অভিযোগ রয়েছে। ২০২৫ সালে মোকামা থেকে জেডিইউয়ের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে প্রচাররত জনৈক নেতা দুলারচন্দ্র যাদব খুন হন। জন সুরাজ পার্টির প্রার্থীর হয়ে প্রচার করছিলেন দুলার। তাঁর অনুগামীদের সঙ্গে রাস্তার মধ্যে বচসায় জড়িয়ে…

আরও পড়ুন
দেশ 

ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের মাদ্রাজ হাই কোর্টে

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের হল মাদ্রাজ হাই কোর্টে। তাঁর বিরুদ্ধে বিচারব্যবস্থার বিরুদ্ধে অবমামনাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। আদালতে মামলাকারীর আর্জি, সৌরভের পুরনো কার্যকলাপ খতিয়ে দেখা হোক। উচ্চ আদালত সৌরভ-সহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকেই নোটিস দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলেছে। সিজেপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌরভের বিরুদ্ধে মামলাটি করেছেন চেন্নাইয়ের বাসিন্দা আর গণেশ কুমার। তাঁর অভিযোগ, সৌরভ বারংবার বিচারব্যবস্থা, দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাই পেশাগত দিক থেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া সৌরভের পুরনো কার্যকলাপ নিয়ে…

আরও পড়ুন
দেশ 

শেষ মুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’!

আইনি জটিলতা ও সংসদ অবমাননা সংক্রান্ত বিতর্ক এড়াতে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’র ‘মক পার্লামেন্ট’ (নকল সংসদ) কর্মসূচির নাম এবং পদ্ধতিতে বদল আনা হয়েছিল বৃহস্পতিবার। এ বার বদলানো হল নির্ঘণ্ট। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ১০ রাজাজি মার্গের সরকারি বাংলোয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী ইমপিচমেন্ট’-এর কর্মসূচি পালনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বদল করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিল্লিতে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণেই খড়্গের বাংলোর খোলা লনে আয়োজিত অনুষ্ঠানটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারের পরিবর্তে শনিবার হবে…

আরও পড়ুন
জেলা 

ঝাড়গ্রামের মমতা তৃণমূল নেতা অজিত মাহাতো গ্রেফতার! প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

ঝাড়গ্রামের মমতা তৃণমূল নেতা অজিত মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অজিতের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। যদিও তাঁর পরিবারের দাবি, অজিত মমতা তৃণমূল করেন বলে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল মমতা এবং ঋতব্রত— দুই শিবিরে বিভক্ত হয়ে গেলেও অজিত কালীঘাটপন্থী ছিলেন বলে জেলার রাজনৈতিক মহল সূত্রে দাবি করা…

আরও পড়ুন
কলকাতা 

সাউথ সিটি কমপ্লেক্সে আগুন,ঘটনাস্থলে সাত দমকলের ইঞ্জিন

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে আগুন। ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনার কাজ চলছে। সাতসকালে অগ্নিকাণ্ডের ফলে সাউথ সিটি মল সংলগ্ন ওই আবাসনে আতঙ্ক ছড়িয়েছে। দমকল সূত্রে খবর, সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে তিন নম্বর টাওয়ারে ২৮ তলার একটি ফ্ল্যাটে শুক্রবার সকালে আচমকা আগুন লেগে যায়। সকাল ৮টা নাগাদ দমকল সেই অগ্নিকাণ্ডের খবর পায়। দ্রুত সেখানে একাধিক ইঞ্জিন পাঠানো হয়। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়িয়ে দেন কর্তৃপক্ষ। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। দমকলের সাতটি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে কাজ করছে। তবে শুরুতে আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছিলেন আবাসনের নিরাপত্তারক্ষী…

আরও পড়ুন
দেশ 

দলমত নির্বিশেষে দেশের সব ছাত্র সংগঠনকে রামলীলা ময়দানের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান রাহুলের! “লাঠির ভয় পাবেন না, বিজেপির আর ওইসব করার সাহস নেই”বললেন বিরোধী দলনেতা

দলমত নির্বিশেষে সব ছাত্র সংগঠনকে রবিবারের কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দিলেন রাহুল গাঁধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী রবিবার ‘দিল্লি চলো’ অভিযান রয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। রামলীলা ময়দানে সমাবেশ করবে তারা। রাহুলদের ওই কর্মসূচিকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে ককরোচেরা। এ বার দেশের সব ছাত্র সংগঠনে ‘দিল্লি চলো’ অভিযানে ডাক দিলেন লোকসভার বিরোধী দলনেতা। পুলিশের বা লাঠিচার্জের ভয় না পেয়ে সকলকে এগিয়ে আসার বার্তা দিলেন তিনি। বললেন, “বিজেপির আর ও সব করার সাহসও হবে না।” জ্ঞানেশের ইস্তফার দাবিতে দিল্লিতে ধারাবাহিক বিক্ষোভ, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে ‘ইন্ডিয়া’। একই দাবিতে সমান্তরাল কর্মসূচি…

আরও পড়ুন
কলকাতা 

অভিযুক্তদের কেন অর্ধনগ্ন করে হাঁটিয়েছে পুলিশ জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশন, সিপির কাছে রিপোর্ট তলব!

বাংলার জনরব ডেস্ক : বেহালার সরশুনার ঘটনায় প্রেমিক তার বন্ধু এবং বাবাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগে কলকাতা পুলিশ পদক্ষেপ করেছিল। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ বা সরশুনার পুলিশ। কিন্তু তাঁদেরও অর্ধনগ্ন করে কোমরে দড়ি পরিয়ে খালি গায়ে তিন অভিযুক্তকে পুলিশ কেন হাঁটিছে তা নিয়ে প্রশ্ন তুলে এবার জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ পাঠালো।  জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে তারা কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সিপি-কে। বৃহস্পতিবার সিপি-কে নোটিসে এনএইচআরসি জানিয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সরশুনার…

আরও পড়ুন
কলকাতা 

সেন্ট্রাল কলকাতা পোস্টাল ডিভিশন মার্জারের প্রতিবাদে যোগাযোগ ভবনের সামনে হাঙ্গার স্ট্রাইক কর্মীদের 

বাংলার জনরব ডেস্ক : সেন্ট্রাল কলকাতা পোস্টাল ডিভিশনকে উত্তর কলকাতা ও পূর্ব কলকাতার মতো অন্যান্য ডিভিশনের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বৃহস্পতিবার যোগাযোগ ভবনের সামনে বিক্ষোভ ও হাঙ্গার স্ট্রাইকে সামিল হলেন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীরা। সংগঠনের দাবি, ঐতিহ্যবাহী সেন্ট্রাল কলকাতা ডিভিশনের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে হবে। ডিভিশনকে অন্য ডিভিশনের সঙ্গে মার্জ করার পরিবর্তে তার পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে জোর দিতে হবে। সংগঠনের প্রতিনিধিদের অভিযোগ, এই মার্জার কার্যকর হলে কর্মীদের পোস্টিং, চাকরির নিরাপত্তা, কর্মীকল্যাণ এবং প্রশাসনিক কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। দীর্ঘ ২০ থেকে ৩০ বছর ধরে সেন্ট্রাল কলকাতা ডিভিশনে…

আরও পড়ুন
দেশ 

গ্রাহকের অনুমতি ছাড়া সেভিংস, স্থায়ী আমানত থেকে গায়েব ৩৫ কোটি টাকা! পিএনবিতে নজিরবিহীন অনিয়ম!

গ্রাহকের সম্মতি বা কোনও নথিপত্রে অনুমতি স্বাক্ষর ছাড়াই সেভিংস অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত থেকে কোটি কোটি টাকা উধাও। তাও আবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে! অভিযোগ, গ্রেটার নয়ডায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি) বেশ কিছু গ্রাহকের কয়েক বছরের সঞ্চয় তুলে নেওয়া হয়েছে। ব্যালেন্স দেখতে গিয়ে বা টাকা তুলতে গিয়ে বিষয়টি নজরে পড়ে তাঁদের। গোটা ঘটনায় শোরগোল পড়েছে গ্রাহকমহলে। অভিযোগ, এচ্ছর এলাকায় পিএনবির একটি শাখায় সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকে প্রায় ৩৫ কোটি টাকা খোয়া গিয়েছে। একাধিক গ্রাহকের অভিযোগ, তাঁরা এই লেনদেনগুলির কোনও অনুমোদন দেননি। এমনকি তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হলেও, এ বিষয়ে…

আরও পড়ুন