স্নাতকে ভর্তি হলেই মেয়েদের মিলবেই ৫০ হাজার টাকা শুভেন্দু সরকারের বড় পদক্ষেপ!
বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারী সরকার শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে। এবার থেকে মেয়েরা পড়াশোনার জন্য স্নাতক স্তরে ভর্তি হলেই মিলবে ৫০০০০ টাকা। এরকমই চিন্তা ভাবনা করছে শুভেন্দু অধিকারী সরকার। তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেবে সরকার! বিএ, বিকম কিংবা বিএসসি যে কোনও বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা করলেই মিলবে এই আর্থিক সহায়তা। শুক্রবার পাণ্ডবেশ্বরের সভা থেকে বলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
সভামঞ্চ থেকে ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার বার্তা দিয়ে তিনি বলেন, “শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করেই পড়াশোনা থামিয়ে দিলে চলবে না, প্রতিটি মেয়েকে স্নাতক হতে হবে। মুখ্যমন্ত্রীও চান প্রতিটি কন্যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেন স্নাতক স্তর পর্যন্ত হয়।” কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক পরিবারের কাছে আর্থিক সমস্যা বড় বাধা হয়ে দাঁড়ায়। কলেজে ভর্তি, পড়াশোনার খরচ এবং অন্যান্য ব্যয় কীভাবে সামলাবেন, তা নিয়ে অভিভাবকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে।
সেই প্রসঙ্গ তুলে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, “কলেজে বিএ, বিকম ও বিএসসি বিভাগে ছাত্রীদের ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। কলেজে মেয়েদের ভর্তি করালে তাঁদের পড়াশোনার জন্য তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে সরকার। প্রথম বর্ষে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে।” এই আর্থিক সহায়তার মাধ্যমে মেয়েরা অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ দাবি করেন তিনি।

