কলকাতা 

কলকাতার প্রথম সারির ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করল কেএমসি

কলকাতা পুরসভা এখনও পর্যন্ত ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে । সোমবার রাত পর্যন্ত ৩১টি দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। সেই সংখ্যা মঙ্গলবার ৪০ ছুঁয়েছে বলে পুরসভা সূত্রের খবর। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, তালিকায় রয়েছে নিজামস, করিম’স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখ, আরসালান, শিমলা বিরিয়ানি-সহ কয়েকটি নামী রেস্তরাঁ ও খাদ্যবিপণির নাম। খাদ্যসুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছেন পুরসভার আধিকারিকেরা। অভিযান চলেছে বিভিন্ন রেস্তরাঁয়, এমনকি বিভিন্ন নামী শপিং মলের ফুড কোর্টেও। সব মিলিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬: প্রতিভা অন্বেষণ, শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ গঠনে এক অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, উৎসাহ প্রদান এবং সমাজে শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬’-এর দ্বিতীয় পর্ব । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে একত্রিত করে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য । এই ট্যালেন্ট সার্চের এর প্রথম পর্বে প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির ৫,০০০ এর বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল । প্রথম পর্বের পরীক্ষার ভিত্তিতে প্রায় ১,৮০০ জন ছাত্রছাত্রী দ্বিতীয় পর্বের…

আরও পড়ুন
দেশ 

জামাআতে ইসলামী হিন্দের প্রতিনিধি দল নেপাল থেকে ফিরল, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ত্রাণ কার্যক্রম শুরু সংবাদ সম্মেলনে জাতিগত বৈষম্য, SIR ও ধর্মীয় স্বাধীনতার বিষয় উত্থাপন

নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর ২০২৬: গত ২৬ আগস্ট ভোটে কোশী-ত্রিশূলী নদী করিডোরে আকস্মিক ভয়াবহ বন্যার পর সেখানকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নেপালে তিন দিনের সফর শেষে জামায়াত-ই-ইসলামী হিন্দের প্রতিনিধি দল ফিরে এসেছে। প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে, দুর্গত মানুষ ও স্থানীয় অংশীদারদের সাথে কথা বলে এবং দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক প্রয়োজনীয়তার সার্বিক মূল্যায়ন করে। তাদের পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে জামায়াত নেপালের আইন ও আওতাধীন সীমার মধ্যে থেকে জরুরি ত্রাণ কার্যক্রম প্রণয়ন এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। দিল্লিতে জামায়াত-ই-ইসলামী হিন্দের সদর দপ্তরে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের…

আরও পড়ুন
জেলা 

রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হানা!

রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে হানা পুলিশের। আগামী শুক্রবার শ্রীরামপুরে রাজনৈতিক কর্মসূচি করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি— সোমবার ওই অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। ঘটনাক্রমে সন্ধ্যাতেই হুগলি থেকে কালীঘাট তৃণমূলের বেশ কয়েক জন কর্মীকে নানা অভিযোগে পাকড়াও করেছে পুলিশ। রিষড়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদের বাড়ির সামনে থেকেও তাঁর চার অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। কালীঘাট তৃণমূলের অভিযোগ, মমতার কর্মসূচির আগে তাঁর অনুগামী, দলের কর্মী-সমর্থকদের ভয় দেখানোর জন্য পুলিশকে ব্যবহার করছে বিজেপি। মঙ্গলবার আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাহিদের…

আরও পড়ুন
দেশ 

এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে জ্ঞানেশ কুমারের IAS কন্যা

এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা মেধা রূপমকে। মেধা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর (নয়ডা) জেলার জেলাশাসক। চলতি বছরে নয়ডায় শ্রমিক বিক্ষোভের সময় বঙ্গতনয়া আকৃতি চৌধুরীকে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এ আটক করার নির্দেশ দিয়েছিলেন জ্ঞানেশ-কন্যাই। তার পর থেকে টানা পাঁচ মাস বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক আকৃতি। গত ২ সেপ্টেম্বর আকৃতির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সোমবার আদালতের রায়ের প্রতিলিপি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে জেলাশাসকের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিচারপতি অতুল শ্রীধরন এবং…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানার নেপথ্য কাহিনী!

অভিযোগ উঠেছিল, সংবাদপত্রে ধর্মীয় ‘উস্কানিমূলক’ খবর প্রকাশিত হয়েছে। কলকাতা, রাঁচি এবং দিল্লি থেকে উর্দুতে প্রকাশিত এই সংবাদপত্রের বিরুদ্ধে অগস্ট মাসে বিধাননগর দক্ষিণ থানায় হওয়া এই অভিযোগের তদন্ত করতে গিয়েই বিপুল আর্থিক দুর্নীতির প্রাথমিক ইঙ্গিত মিলেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ৪৬ বছরের পুরনো এই সংবাদপত্রের বর্তমান ডিরেক্টরদের মধ্যে অন্যতম তৃণমূলের রাজ্যসভার সাংসদ মহম্মদ নাদিমুল হক। বাকি ডিরেক্টরেরাও তাঁর পরিবারের সদস্য। বিধাননগরের নাওভাঙা এলাকার এক বাসিন্দা পুলিশে অভিযোগ করেছিলেন, ওই উর্দু সংবাদপত্রে নিয়মিত এমন কিছু ধর্মীয় উস্কানিমূলক খবর প্রকাশিত হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। বিধাননগর পুলিশ সূত্রে…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপন

বেড়াচাঁপা, দেগঙ্গা, ৫ই সেপ্টেম্বর, ২০২৬:* আজ শিক্ষক দিবস উপলক্ষে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের *ভাবনা সভা কক্ষে* এক অনন্য অনুভূতি ও ভাবগম্ভীর পরিবেশে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিশু শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়। এবারের শিক্ষক দিবসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল – *বড়োরা হলো ছোটোদের শিক্ষক*। উপরের ক্লাসের শিশু শিক্ষার্থীরা শিক্ষক সেজে নিচের ক্লাসের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক পাঠদান করে। খুদে শিক্ষকদের পড়ানোর ভঙ্গি দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হন। পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য…

আরও পড়ুন
কলকাতা 

১৮-র আগে স্ত্রী মা হলে স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মামলা! মিলবে না সরকারি সুবিধা, বাল্যবিবাহ রুখতে কড়া শুভেন্দু

বাল্যবিবাহ রুখতে এ বার কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানালেন, এখন বাল্যবিবাহ এবং ১৮ বছরের আগে সন্তান প্রসবের নিরিখে গোটা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এ জন্য তিনি আঙুল তুলেছেন পূর্বতন তৃণমূল সরকারের দিকেই। তার পরেই শুভেন্দু জানিয়েছেন, ১৮ বছরের আগে যে মেয়েরা সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়া হবে। সরকার স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা করবে। দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ, সামাজিক ভাতা থেকেও বঞ্চিত হতে হবে তাঁদের। শুভেন্দু জানিয়েছেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০…

আরও পড়ুন
কলকাতা 

নারীদের স্বনির্ভরতায় ‘অনন্যা’ দক্ষতা উন্নয়নে জীবিকার নতুন উদ্যোগ

বিশেষ প্রতিনিধি :  দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, স্বনির্ভরতা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিল জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। সংস্থার উদ্যোগে কলকাতার ডায়মন্ড হারবার রোডের মিনার্ভা গার্ডেনে গড়ে উঠেছে ‘অনন্যা’ নামে একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। সোমবার আনুষ্ঠানিকভাবে ‘অনন্যা’র উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সুচীরানী দাস, অভিনেতা অনীমেশ ভাদুড়ি এবং জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্দেশক ডালিয়া রায়। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন ও মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলা ও তরুণ-তরুণীদের কর্মমুখী দক্ষতায় প্রশিক্ষিত করে তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই ‘অনন্যা’র অন্যতম প্রধান…

আরও পড়ুন
কলকাতা 

নেপালের বন্যার্তদের পাশে দাঁড়াতে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণ তহবিলে অনুদান কন্ট্রাক্টর’স অ্যাসোসিয়েশনের

বিশেষ প্রতিনিধি : নেপালে বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের এই ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করে তুলতে এবার আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সোমবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের সভাকক্ষ শ্রীনাথ হলে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সপ্তদশ বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান…

আরও পড়ুন