কলকাতা 

লরির চাকায় পিষ্ট ষষ্ঠ শ্রেণির ছাত্র! বিক্ষোভে উত্তাল মাঝেরহাট!

শেয়ার করুন

মাঝেরহাট স্টেশনের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। একটি সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। সূত্রের খবর, নাবালকের নাম অনমোল ঝা। সে টিউশন সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। এমন সময় ওই লরিটি এসে তাকে ধাক্কা মারে ও চাকার তলায় পিষে দেয়।

স্থানীয় সূত্রে খবর, লরিটি ১২ চাকার লরি। দুপুর বেলা ব্যস্ত রাস্তায় অত বড় আকারের লরি কেন চলছিল সে প্রশ্ন উঠছে। ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ