আন্তর্জাতিক 

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের উপর হামলা চালানো হবে ট্রাম্পেরই হুঁশিয়ারির পর, হামলা হলে বিশ্বজুড়ে ইন্টারনেট স্তব্ধ হবে পাল্টা হুমকি ইরানের!

নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। ভোট শেষ হলেই ইরানে ফের বড়সড় হামলা চালাতে পারে আমেরিকা। শুক্রবার তেমনই হুঁশিয়ারি দিতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর আগে শোনা গিয়েছিল, তেহরান এবার চোখ রাখছে সমুদ্রের নিচে। আমেরিকা বা ইজ়রায়েল ফের হামলা চালালে তারা ইন্টারনেট কেবল ধ্বংস করবে সমুদ্রের তলদেশে আক্রমণ করে। আর এই রণহুঙ্কারের পরই পালটা দিলেন ট্রাম্প! জানালেন, সেক্ষেত্রে আরও বড় হামলার মুখে পড়তে হবে ইরানকে। শুক্রবার ফ্লরিডায় একটি সভায় মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ”হয়তো এবার আমরা আরও ভয়ংকর হামলা চালাতে চলেছি।” সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ”যদি ওরা বুদ্ধিমান হত,…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্ন চাপের জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! উপকূলবর্তী কোন কোন জেলায় পড়বে প্রভাব?

দুর্গাপুজো মিটতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যেই সাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়। তা ক্রমে উপকূলের দিকে ধেয়ে যাবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা রয়েছে। আগে থেকে তাই সতর্ক করে দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার আশপাশে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায়। নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে শনিবার নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিমে সরতে সরতে তা গভীর নিম্নচাপে পরিণত…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল দেশজুড়ে!

পুজো মিটতেই ফের জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লিতে। শুক্রবার দুপুরে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল একাধিক সংগঠন। কালীবাড়ি মার্গ এবং ভাই বীরসিংব মার্গের মধ্যবর্তী এলাকা থেকে মিছিল শুরু হয়। গন্তব্য ছিল নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদন। তার আগেই অবশ্য মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। নির্বাচন সদনে যাওয়ার পথে একাধিক বিক্ষোভকারীকে আটক করে গাড়িতে তুলেছে পুলিশ। শুক্রবারের এই মিছিলের ডাক দিয়েছিল নাগরিক মঞ্চ ‘দিল্লি কোঅর্ডিনেশন কমিটি অফ পিপল এগেনস্ট এসআইআর’। ক্রান্তিকারী যুব সংগঠন, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ছাড়াও একাধিক সংগঠন…

আরও পড়ুন
কলকাতা 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়! আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের বিধায়কপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বাকি বিধায়কদের মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের টিকিটে ভোটে জেতা বিধায়কদের অনেকেই মমতার হাত ছাড়েন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক শিবিরে যোগ দিয়ে তাঁরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। যদিও কালীঘাট শিবির তা মানতে চায়নি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করেছিল মমতা তৃণমূল। কিন্তু…

আরও পড়ুন
কলকাতা 

তিন বছরের পুরনো মামলায় গ্রেফতার মমতা পন্থী তৃণমূল নেতা প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসলেন কুনাল, বিক্ষোভে বিজেপি কর্মীরা

বাংলার জনরব ডেস্ক : তিন বছরের একটি পুরনা মামলায় গ্রেফতার করা হয়েছে রাজাবাজারের তৃণমূল নেতা মজিদ আনসারীকে। তার প্রতিবাদে শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানার সামনে অবস্থানে বসে পড়েন কুণাল ঘোষ। অভিযোগ, চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর যাঁরা মুখ খুলেছেন, প্রভাবশালীদের যোগ নিয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, মজিদ তাঁদের এক জন। ওই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কুণাল থানায় গেলে বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন। কুণালের বিরুদ্ধে তাঁরা থানার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, মজিদের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানি এবং ভয় দেখানোর…

আরও পড়ুন
জেলা 

দুর্গোৎসবে মানবিক পরিষেবা কর্মসূচি

অভিজিৎ হাজরা, হুগলী :- ‌ হুগলী জেলার খানাকুল থানার অন্তর্গত ” ধাড়াশিমূল মিলন সংঘ সর্বজনীন দুর্গোৎসব ” উপলক্ষ্যে মহাসমারহে নরণারায়নদের বস্ত্রদান এবং চারাগাছ প্রদান কর্মসূচী পালিত হল। এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বর্ণপদক প্রাপ্ত কবি-সাহিত্যিক ও সমাজসেবী এবং বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন সদস্য দীপঙ্কর পোড়েল,বিশিষ্ট সমাজসেবী জীতেন পোড়েল, প্রতিষ্ঠাতা বঙ্গভূমি সেবা ফাউন্ডেশন এবং যুগ্ম সম্পাদক বঙ্গভূমি সাহিত্য পত্রিকা – র ডঃ সহদেব দোলুই,জলধর জাশু বিশিষ্ট সমাজসেবী জলধর জাশু,বিশিষ্ট সমাজসেবী সঞ্চিতা মাইতি,বিশিষ্ট সমাজসেবী ফেলুরাম কাঁড়ার,বিশিষ্ট সমাজসেবী নেপাল জাশু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধাড়াশিমুল মিলন সংঘের সভাপতি অনুপ জাশু , সহ-সভাপতি আশীষ…

আরও পড়ুন
দেশ 

প্রিয়াঙ্কার নেতৃত্বেই উত্তরপ্রদেশে লড়বে কংগ্রেস! সমাজবাদী পার্টির কাছে ১৬৫ আসন দাবি রাহুলের! কোন পথে উত্তরপ্রদেশের বিরোধীরা?

বাংলার জনরব ডেস্ক : আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে লড়তে চলেছে কংগ্রেস বলে জানা গেছে। সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রিয়াংকা গান্ধীর বাড়িতে উত্তরপ্রদেশের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ সহ ওই রাজ্যের বেশ কয়েকজন প্রথম সারির কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তা নিয়েই দলের সাংগঠনিক অবস্থা কি? তা জানতে চান প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের নেতাদের কাছ থেকে। সেখানেই মূলত কংগ্রেস নেতারা প্রস্তাব দেন উত্তরপ্রদেশের এমন ১০০ টি বিধানসভা…

আরও পড়ুন
দেশ 

আজব কান্ড উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনে! ভোটার তালিকায় অদ্ভুত নামের ছড়াছড়ি! গলদ স্বীকার করে নির্বাচন কমিশন কী বার্তা দিল?

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই বলুক না কেন কংগ্রেসসহ বিরোধীরা ভোট চুরি নিয়ে মিথ্যা প্রচার করছে এবং তারা অনুপ্রবেশকারীদের উৎসাহিত করছেন। কিন্তু বাস্তব সত্য হল যত দিন যাচ্ছে ততই নির্বাচন কমিশনের ভোট চুরির তথ্য বেশি করে সামনে আসতে শুরু করেছে। এবং সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। আজ তেইশে অক্টোবর উত্তরপ্রদেশের ১১ টি বিধান পরিষদ আসনের নির্বাচন হচ্ছে। আর এই নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে তা করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই কমিশনের তালিকায় এমন সব অদ্ভুত নাম দেখা যাচ্ছে যা…

আরও পড়ুন
পঞ্চায়েত সংবাদ 

রাষ্ট্রপুঞ্জের ভূমিকা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বললেন মোদি! কেন বললেন?

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় স্পষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রপুঞ্জের সীমাবদ্ধতা। শুক্রবার এনডিটিভি আয়োজিত ‘ওয়ার্ল্ড সামিট’-এ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শুক্রবার বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু আজকের চ্যালেঞ্জগুলির মুখোমুখি দাঁড়িয়ে তাদের সীমাবদ্ধতা এখন স্পষ্ট দেখা যাচ্ছে।’’ বর্তমান সময়কালকে ‘দু’টি বিশ্বব্যবস্থার মধ্যবর্তী পর্ব’ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন শক্তির উত্থান ঘটছে এবং ‘গ্লোবাল সাউথ’ (উন্নয়নশীল দেশগুলি)-এর কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে। কিন্তু এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসছে না।’’ পুরনো নিয়ম আঁকড়ে থাকার ফলে জটিল…

আরও পড়ুন
দেশ 

হোটেল থেকে পচা গলা দেহ উদ্ধার অসমের ভিজিলেন্স দফতরের আধিকারিকের!

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভিজিল্যান্স দফতরের এক আধিকারিকের পচাগলা দেহ উদ্ধার এক হোটেল থেকে। এই ঘটনায় সমগ্র রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বঙ্গাইগাঁও জেলার একটি হোটেলের ঘর থেকে ওই আধিকারিকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম খড়্গেশ্বর রাভা। তিনি মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, গত ১৮ অক্টোবর বঙ্গাইগাঁওয়ের ওই হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, তার ঠিক দু’দিন পর থেকেই ওই আধিকারিককে নীচে নামতে দেখা যায়নি। হোটেলের ওই ঘর থেকে পচা গন্ধ বার হওয়ায় এক কর্মী ম্যানেজারকে জানান। তার পর তিনি পুলিশে…

আরও পড়ুন