কালীঘাট মন্দিরের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ পরিবার!
দীর্ঘদিনের একনায়কতন্ত্র, আর্থিক তছরূপ, একাধিক আইনি জটিলতার মতো একাধিক অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী একটি চিঠি পাঠিয়েছেন। সিবিআই তদন্ত বা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটির দাবি করা হয়েছে চিঠিতে। পাশাপাশি মন্দির পরিচালনায় অবিলম্বে হস্তক্ষেপের দাবিও জানানো হয়েছে। রায়চৌধুরী পরিবার পরিষদের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে যে দাবিগুলি জানানো হয়েছে, তা হল – কালীঘাট মন্দিরের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবিলম্বে সিবিআই তদন্ত দেওয়া হোক। তা না হলে হাই কোর্টের…
আরও পড়ুন