মুসলিম আইএএস-আইপিএস আধিকারিকদের সঙ্গে বৈষম্যের অভিযোগ—আইএএস-আইপিএস অ্যাসোসিয়েশন নীরবতা লজ্জাজনক : হাকিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : অমিত শাহের উপস্থিতির সরকারি কর্মসূচিতে মুসলিম আইএএস-আইপিএস আধিকারিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। শিলিগুড়ির CP ওয়াকার রাজাকে ‘ওয়েলকাম লাইনআপ’ থেকে বাদ দেওয়া, STF-এর DG জাভেদ শামিমকে আমন্ত্রণ না জানানো এবং IAS খলিল আহমেদকে সভা ছাড়তে বাধ্য করার অভিযোগ সত্য হলে, এটি প্রশাসনের নিরপেক্ষতা ও সাংবিধানিক সমতার উপর গুরুতর আঘাত।
আইএএস-আইপিএস অ্যাসোসিয়েশনের কাছে প্রশ্ন—ধর্মের ভিত্তিতে যদি কোনও আধিকারিককে টার্গেট করা হয়, আপনারা কি নীরব থাকবেন? প্রশাসনে পদ ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রত্যেক আধিকারিকের মর্যাদা ও সমান অধিকার রক্ষা করা আপনাদের দায়িত্ব। এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সত্য প্রকাশের পাশাপাশি সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানাচ্ছি।

