তৃণমূল কংগ্রেসের বিপুল জয়! গোহারা হেরে গেল বিজেপি!
পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। এ বারেও বার কাউন্সিল থাকছে তৃণমূলের দখলে। ২৩টি আসনের মধ্যে ১৫টি আসনে জয়লাভ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল।
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগেই গত ১৯ ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোটগ্রহণ হয়েছিল। মঙ্গলবার হয় ভোটগণনা। এ বার কাউন্সিলের নির্বাচন হয়েছিল ২৩টি আসনে। মোট ৭৫ জন আইনজীবী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল ১৮। মহিলা প্রার্থীদের জন্য ৫টি।
এ বারের নির্বাচনের ফল বলছে, তৃণমূল ১৫, বিজেপি ৩, বাম ৩ এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ২টি আসনে জিতেছেন। এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত ৫টি আসনের মধ্যে তৃণমূল ৪টি এবং কংগ্রেস ১টি আসনে জিতেছে। তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন, অশোক কুমার দেব (বিধায়ক ও কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান), শুভাশিস চক্রবর্তী (প্রাক্তন সাংসদ) এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় (কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ)। বামেদের শামিম আহমেদ, কংগ্রেসের অলোকেশ চক্রবর্তী, বিজেপির সমীর পালেরাও রয়েছেন জয়ী তালিকায়।

