কলকাতা 

ভারতীয় জনতা পার্টির (BJP) বরানগর মণ্ডল ও জেলা নেতৃত্বের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্ত দান করেন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মানবসেবার বার্তা নিয়ে বরানগরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির বরানগর মণ্ডল-৩ এবং কেএসডি (KSD) জেলা পার্টি নেতৃত্ব। আগামী ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদানকে মহৎ ও জীবনরক্ষাকারী কাজ হিসেবে তুলে ধরতেই এই উদ্যোগ। “এক ফোঁটা রক্ত তোমার, নতুন আলো আনবে আবার। মুমূর্ষু ওই রোগীর পাশে, ছুটে আস নতুন টানে।”

রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ‘চতুষ্কোণ ব্যাঙ্কোয়েট এ -এ, কে. মুখার্জি রোডে।

আয়োজকদের দাবি, রক্তের অভাবে যাতে কোনও রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে ৭০ জন স্বতঃস্ফূর্ত ভাব এ রক্ত দান করেন ।

বিজেপির স্থানীয় বিধায়ক সজল ঘোষ ও জেলা নেতৃত্বে পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার আবেদন করেন ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ