ঈদুল আযহার জন্য একদিন ছুটি দিল শুভেন্দু সরকার, মমতার আমলে ২ দিন ছিল
বিশেষ প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে ২০২৬ এর রাজ্য সরকারের যে ছুটির তালিকা তৈরি করেছিল মমতা সরকার সেখানে দুদিন ছুটি ছিল। বর্তমানে শুভেন্দু সরকার সেই ছুটি একদিন কমিয়ে দিয়ে একদিন ছুটি দিল এবং সেটা হবে ২৮ শে মে। নবান্ন জানিয়েছে, ইদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) বকরি ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৮ মে বকরি ইদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। বকরি ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন অর্থাৎ, মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।’’ পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

