নববর্ষের শুভেচ্ছা দিয়ে বঙ্গবাসীকে পরিবর্তনের আহ্বান জানিয়ে খোলা চিঠি মোদির
বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবাসীর উদ্দেশ্যে পরিবর্তনের আহ্বান জানালে। প্রথমে শুভেচ্ছা বার্তা বঙ্গবাসীর উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বার্তা। এরপরেই তিনি বঙ্গবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন এই খোলা চিঠিতে সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে মত প্রকাশের বার্তা দিয়েছেন একই সঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন।
বাংলা এবং ইংরেজি দু’ভাষায় নববর্ষের বার্তা দেন মোদী। প্রথমেই পয়লা বৈশাখের বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানান তিনি। নতুন বছরে সকলের কামনা পূরণের প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ‘আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক।’ সকলের সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেন মোদী। পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, ‘ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদ্যাপনের’ উপলক্ষ নববর্ষ। মোদীর তাঁর পোস্টে যে ছবি ব্যবহার করেছেন, তা জুড়ে রয়েছে এ রাজ্য এবং বাঙালিদের নববর্ষের ছোঁয়া।

পরে খোলা চিঠি লেখেন মোদী। সেই চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, ‘বিগত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার। এই সব বিষয় সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির উপর চরম আঘাত হেনেছে।’’ মোদী জানান, পশ্চিমবঙ্গবাসীর ‘দুঃখ-বেদনা’ দেখে তিনি ‘ভারাক্রান্ত’। তাঁর অভিযোগ, তৃণমল সরকার রাজ্যে ‘ভয়ের পরিবেশ’ তৈরি করেছে। মোদীর আশ্বাস, বিজেপি সরকার গড়লে যুবসমাজের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত হবে। মোদীর আহ্বান, গণতন্ত্রের উৎসবে ভয়মুক্ত হয়ে ভোট দিন!
অন্য দিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাতেও ছিল রাজনীতির ছোঁয়া। সেখানে যেমন কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন মমতা, তেমনই গণতন্ত্রের উৎসবে রাজ্যবাসীকে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন। সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এসআইআর নিয়েও আক্রমণ শানিয়েছেন। কটাক্ষ করেছেন বিজেপি-কেও।

