দেশ 

মঙ্গলবারের মধ্যে বিহারে এসআইআরে বাতিল হওয়া ৬৫ লক্ষের নামের তালিকা প্রকাশ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী মঙ্গলবার ১৯শে আগস্ট বিহারের বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে আজ স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন বাদ গেছে বাদ যাওয়ার কারণ এবং কোন জেলায় কতবার গেছে বিস্তারিত তথ্য সহ কমিশনের ওয়েবসাইটে তা দিতে হবে বলে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, জয়মাল্য বাগচি এবং  বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দিয়েছেন। অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, অথচ খসড়া তালিকায় নেই, তাঁদের সকলের নাম যেন জেলাস্তরের ওয়েবসাইটে থাকে। সঙ্গে কী কারণে তাঁদের নাম বাদ গিয়েছে, তারও উল্লেখ থাকতে হবে। প্রত্যেক জেলাস্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে।

এ প্রসঙ্গে স্থানীয় সংবাদপত্র এবং চ্যানেলগুলিকে ব্যাপক প্রচার চালাতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকের যদি সমাজমাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট থাকে, তা হলে সেখানেও বিজ্ঞপ্তিটি পোস্ট করতে হবে তাঁকে। বিচারপতি কান্ত বলেন, ‘‘আপাতত ধরে নেওয়া যাক, নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সমীক্ষা করার ক্ষমতা রয়েছে। এ বার প্রক্রিয়াগত অংশে আসি। এখন ৬৫ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। আপনি বলছেন, ২২ লক্ষ জন মারা গিয়েছেন। আবার অন্য পক্ষ বলছে কে মৃত আর কে জীবিত তা নিয়েই বিরোধ রয়েছে।’’

Advertisement

বিচারপতি বাগচী: ২০২৫ সালের তালিকায় কতজন রয়েছেন?

আইনজীবী: ৭.৮৯ কোটি।

বিচারপতি বাগচী: খসড়া তালিকায় কতজন বাদ পড়েছেন?

আইনজীবী: ৭.২৪ কোটি জনের নাম রয়েছে। ৬৫ লক্ষ জনের নাম নেই। এর মধ্যে ২২ লক্ষ মৃত। এ ছাড়াও রয়েছেন ৬.২৪ কোটি মানুষ, যাঁদের কোনও নথিপত্র দেখানোর প্রয়োজন নেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ