কলকাতা 

বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” বলে চিহ্নিত করা সংবিধানবিরোধী ও বাঙালি সমাজের প্রতি চূড়ান্ত অবমাননা – মাসুদুল ইসলাম 

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির লোধি কলোনি থানার পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত একটি সরকারি পত্রে বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের ভাষাগত শ্রেণিবিন্যাস শুধু প্রশাসনিক অজ্ঞতা নয়, বরং এটি এক গভীর সাংস্কৃতিক ও রাজনৈতিক অবমাননার বহিঃপ্রকাশ।

বাংলা ভাষা কেবল বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও ওড়িশা সহ একাধিক রাজ্যে কোটি কোটি ভারতীয় নাগরিকের মাতৃভাষা। বাংলা ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভাষা, যার সাংবিধানিক স্বীকৃতি রয়েছে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে। দিল্লি পুলিশের নথিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা একটি মারাত্মক প্রশাসনিক চক্রান্ত এবং এ ভাষাভাষী ভারতীয় নাগরিকদের প্রতি অপমানজনক।”

Advertisement

এই ধরনের মনোভাব জাতীয় সংহতির পরিপন্থী এবং এটি বিদেশিদের বিরুদ্ধে তদন্তকে রাজনৈতিক ও ভাষাগত রঙ দিতে পারে, যা মেনে নেওয়া যায় না।

এসডিপিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি পুলিশের কাছে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং সংশোধনের দাবি জানাচ্ছে। একই সঙ্গে, সমস্ত প্রশাসনিক স্তরে বাংলা ভাষার প্রতি সম্মান বজায় রাখার দাবি জানাচ্ছে। রাজ্য সরকারকে এক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে হবে।

সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া জোরালোভাবে দাবি জানাচ্ছে—

১) সংশ্লিষ্ট সরকারি নথি থেকে “বাংলাদেশি ভাষা” শব্দবন্ধটি বাদ দিয়ে “বাংলা ভাষা” বা “Bengali Language” ব্যবহার করতে হবে।

২) দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নিশ্চিত করতে হবে।

৩) ভবিষ্যতে এই ধরনের সাংবিধানিক অসঙ্গতি রোধে প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিতে হবে।

৪) কোনো ক্ষেত্রেই বাংলাকে বাংলাদেশী ভাষা তকমা দেওয়া যাবে না।

বাংলা ভাষাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ভাগ করার এই চক্রান্তের বিরুদ্ধে বাঙালি সমাজকে সচেতন, প্রতিবাদী ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান করছে এসডিপিআই।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ