কলকাতা 

ওবিসির জোট কেটেছে ! ৭ আগস্ট জয়েন্ট এনট্রান্সের ফল প্রকাশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ওবিসি সমস্যার সমাধান হয়েছে। আপাতত অনেকটাই জোট কেটেছে। এর পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আগামী ৭ আগস্ট প্রকাশ করবে জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের শীর্ষ অধিকর্তা।

চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিনমাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড। এদিন ঘোষণা করা হল, আগামী ৭ আগস্ট ফলাফল প্রকাশিত হবে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ