দেশ 

পরকীয়ার জেরে ডিএসপি থেকে পাঠানো হলো কনস্টেবল পদে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্ট যতই পরকীয়া সম্পর্ককে বৈধতা দিক না কেন উত্তরপ্রদেশের কিন্তু তা কাটছে না। সহকর্মীর সঙ্গে পরকীয়া করুন করার জেরে এক পুলিশ কর্তাকে ডেপুটি পুলিশ সুপার পদ থেকে অব্যাহতিতে কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের নাম কৃপাশঙ্কর কনৌজিয়া। তিন বছর আগে তিনি উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবলের সঙ্গে একটি হোটেলে ধরা পড়েন। সালটা ২০২১, কৃপাশঙ্কর তখন উন্নাওয়ের সার্কেল অফিসার ছিলেন। তিনি পারিবারিক কারণে উন্নাওয়ের পুলিশ সুপারের কাছে ছুটির আবেদন করেন।

Advertisement

ছুটি নিয়ে বাড়ি যাওয়ার বদলে, তিনি উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবল সঙ্গে কানপুরের কাছে একটি হোটেলে ওঠেন এবং সব ফোন বন্ধ করে দেন। স্বামীকে ফোনে না পেয়ে চিন্তিত হয়ে কৃপাশঙ্করের স্ত্রী উন্নাওয়ের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা যায় সেই পুলিশ আধিকারিকের ফোন কানপুরের কাছের একটি হোটেলে শেষ বার চালু ছিল। তারপর উত্তরপ্রদেশ পুলিশের একটি দল সেই হোটেলে গিয়ে দুই পুলিশকর্মীকে একসঙ্গে আবিস্কার করেন।

এর পরে তৎকালীন লখনউ রেঞ্জের পুলিশের আইজি অভিযুক্ত কৃপাশঙ্করের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। সেই ঘটনার জেরেই তিন বছর পরে ডিএসপির পদ থেকে কনস্টেবল পদে অবনতি হল তাঁর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ