কলকাতা 

সন্দেশখালির ঘটনায় রাজ্য প্রশাসনকেই দায়ী করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালির ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকেই দায়ী করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রীতিমতো ‘ফল ভুগতে হবে’ বলে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি। গোটা ঘটনাটিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে রাজ্যপাল বলেন, “সরকারের উচিত গণতন্ত্রে এই ধরনের বর্বরতাকে রোখা। কিন্তু সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে, তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে।” সংবিধানের অবমাননা করা হলে রাজ্যপাল হিসাবে তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ করবেন বলেও জানান বোস।

ঘটনাচক্রে, শুক্রবারই সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন যে, “রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?” তার পরে পরেই মুখ খুলে রাজ্য সরকারকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। রাজ্যের মানুষদের নিয়ে বাহুবলী শক্তিকে খেলা করতে দেবেন না বলেও জানিয়ে দেন রাজ্যপাল। এর পাশাপাশি সরকারের উদ্দেশে তাঁর বার্তা, “সরকারের দায় এই ধরনের হিংসাকে রোখা। সরকারকে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিতে হবে। না হলে ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ