কলকাতা 

মোদি মমতার বৈঠকে সঙ্গে থাকছেন অভিষেক! রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকজন সাংসদ ওই বৈঠকে যোগ দিতে যাবেন বলে জানা গেছে। ওই সাংসদদের তালিকার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অবশ্যই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার পাওনা এবং বকেয়া নিয়ে এই বৈঠক হওয়ার কথা।

ইদানিং বাজারে প্রচার হয়েছিল পিসি এবং ভাইপোর মধ্যে রাজনৈতিক সংঘাত চলছে সেটা যে একটা ভুল প্রচার এ থেকে তা প্রমাণিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে এটাই স্পষ্ট হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সুরি হিসাবে তিনি কাজ করছেন। তাই এতদিন ধরে যে প্রচারটা চালানো হচ্ছিল নবীন তৃণমূল বনাম প্রবীণ তৃণমূল তা যে কিছুই নয় এ থেকে কষ্ট হয়েছে।

Advertisement

তৃণমূলের একাধিক সূত্রের বক্তব্য, দু’টি বিষয়ে ‘ভিন্নমত’-এর একটি পরিসর তৈরি হয়েছিল। প্রথম, রাজনীতিতে অবসরের বয়ঃসীমা। দুই, দলের অন্দরে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি। দু’টি বিষয় নিয়েই দলের প্রথমসারির নেতাদের অনেকে প্রকাশ্যে মুখ খুলছিলেন। যাতে বিষয়টি নিয়ে জটিলতা আরও বাড়ছিল। অনেকে মনে করেন, সেই জটিলতায় আরও ইন্ধন জমা পড়েছিল বাংলার লোকজনের প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে অভিষেকের নেতৃত্বে আন্দোলন আচমকাই খানিকটা ‘গতি’ হারানোয়।

যাইহোক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন এটা নিয়ে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। বিশেষ করে বামপন্থীদের দাবি এ থেকে এটাই স্পষ্ট দিদি এবং মোদি সেটিং রয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ