কলকাতা 

নিট পরীক্ষার্থী সাজিদ হোসেন খুনের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও নিউটাউন থানায় ডেপুটেশন স্টুডেন্টস ফ্রন্টের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সাজিদ হোসেনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে নিউটাউন থানায় ডেপুটেশন দেওয়া হয়। থানার আই সি কে স্টুডেন্টস ফ্রন্টের সহ সম্পাদক সেখ সাবির জানান দোষীদের যেমন কঠোরতম শাস্তি দিতে হবে, অপর দিকে সন্দেহভাজন তালিকায় যাদের নাম পড়ছে তদন্ত করে সত্য উদঘাটিত করে, তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে।

যাতে আগামীদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী কোলকাতা তে উচ্চ শিক্ষা অর্জন করতে আসা কোনো ছাত্রকে প্রাণ না দিতে হয়

Advertisement

আগামীতে দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে স্টুডেন্টস ফ্রন্ট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ