আন্তর্জাতিক 

‘‘গাজ়ায় সর্বাত্মক অবরোধের ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত’’ : রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলি সেনারা যেভাবে ফিলিস্তিনি নাগরিকদের ৪৮ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।

শনিবার ভোরে প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাশিম ব্রিগেড রকেট হামলা চালানোর পরে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে যে ভাবে গাজ়াকে অবরুদ্ধ করে সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা নিয়ে সোমবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস বলেন, ‘‘গাজ়ায় সর্বাত্মক অবরোধের ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত।’’

আগামী দিনগুলিতে গাজ়া ভূখণ্ডে ‘মানবিক পরিস্থিতির’ আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। তিনি বলেন, ‘‘গাজ়ার ২৩ লক্ষ মানুষের আজ বিদ্যুৎ নেই, খাবার নেই, জল নেই, গ্যাস নেই। সব বন্ধ।’’ পরিস্থিত আশু উন্নতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেও সরাসরি স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট ভাষায় স্বীকার করে নিয়েছেন— ‘‘দীর্ঘ আট দশকের ইসরাইল ফিলিস্তিনি সমস্যার কোনও শান্তিপূর্ণ, রাজনৈতিক সমাধানের দিশা এখনও আমরা দেখতে পাচ্ছি না।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ