কলকাতা দেশ 

শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, ‘আমরা দেখা না করে যাব না’ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কৃষি ভবনে ধর্নায় তৃণমূল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারী মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে পারলেও পূর্ব ঘোষিত এবং অনেক আগে থেকে নেওয়া সাক্ষাৎকারের তারিখ তা সত্ত্বেও তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন না মন্ত্রী! এরফলে আরো সংঘাত শুরু হলো বলে রাজনৈতিক মহল মনে করছে।

মঙ্গলবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী পক্ষ থেকে জানানো হয় যে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে তিনি সন্ধ্যাবেলা দেখা করবেন। সেই মতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবনে আসেন। কৃষি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী দফতরের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বসে আছেন ঠিক তখনই মন্ত্রী বেরিয়ে গেলেন দফতর ছেড়ে। এই পরিস্থিতিতে নেতাদের বসিয়ে রেখেই বেরিয়ে চলে গেলেন জ্যোতি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার মানুষের দাবিদাওয়া কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পৌঁছে দিতে এসেছেন তাঁরা। এই পরিস্থিতিতে মন্ত্রী বেরিয়ে চলে গিয়েছেন।

Advertisement

মঙ্গলবার যন্তর মন্তর থেকে পায়ে হেঁটে দিল্লির কৃষিভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। তখন সন্ধ্যা ৬টা ১০ মিনিট। অভিষেক-সহ তৃণমূল নেতাদের কাঁধে ছিল বাংলার মানুষের নিজেদের দাবি জানিয়ে লেখা চিঠি। কৃষি ভবনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁদের। সেই মতো মন্ত্রীর দফতরের সামনে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা।

দফতরের ভিতর থেকেই ফেসবুক লাইভে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অভিযোগ করেন, সময় দিয়েও দেখা করছেন না কেন্দ্রীয় মন্ত্রী। কখন তিনি দেখা করবেন, কথা বলবেন, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না বলে দাবি কল্যাণের। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বলেন, ‘‘মন্ত্রীর কথাতেই সময় বদলেছিল। এখন তিনিই দেখা করছেন না। দেখা করবেন কি না, তা-ও বলছেন না। তবে আমরা দেখা না করে যাব না।’’

শেষে মন্ত্রী জানিয়ে দেন, তিনি দেখা করতে পারছেন না। যদিও অভিষেক জানিয়ে দেন, তাঁরা দেখা না করে যাবেন না। বাংলার মানুষের দাবিদাওয়া তাঁরা তুলে ধরবেন। কৃষি ভবনের ভিতর থেকে ভিডিয়োবার্তায় অভিষেক অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী দেখা করার পরেই এই কৌশল নিয়েছেন। তৃণমূলের সাংসদ আরও বলেন, ‘‘মন্ত্রী বলেছেন, দেখা করবেন না। আমরাও বলছি, দেখা না করে এখান থেকে যাব না।’’

প্রথমে স্থির ছিল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের ডেপুটি জ্যোতি তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দুপুর ১২টায় দেখা করবেন। পরে সেই সময় পরিবর্তিত হয়। যে কারণে যন্তর মন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচিও সকাল ৯টার বদলে শুরু হয় দুপুর ১টার সময়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ