জেলা 

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল আইসিডিএস কেন্দ্রের ছাদ !

শেয়ার করুন

বাংরার জনরব ডেস্ক : রবিবার সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ । বিস্ফোরণের ফলে রঘুনাথগঞ্জের আইসিডিএস কেন্দ্রের ছাদ উড়ে যায় । তবে আজ রবিবার থাকায়  অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ ছি, ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। কোথা থেকে এল বিস্ফোরক? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরেই কি বিস্ফোরক মজুত করা হচ্ছিল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

রবিবার সাতসকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোমা বিস্ফোরণের তীব্রতায় আইসিডিএস সেন্টারের ছাদ উড়ে যায়। আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। যদিও আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ থাকলেও বাইরে শিশুদের ক্লাস হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আশপাশের লোকজন ছুটে এসে দেখেন গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদটিও উড়ে গিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ