পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য ২৭৩ জন পর্যবেক্ষক নিয়োগ করলো রাজ্য নির্বাচন কমিশন
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সুস্ঠ ও অবাধ করার করার উদ্দেশ্যে ২৭৩ জন পর্যবেক্ষক নিয়োগ করলো রাজ্য নির্বাচন কমিশন।সোমবার রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত আধিকারিকদের এই পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক পর্যবেক্ষককে একটি করে ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে। গণনাপর্ব সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সমস্ত আধিকারিক সংশ্লিষ্ট ব্লকের ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। এবং এই সমস্ত আধিকারিক নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করবেন। মূলত এ বারের ভোটের দায়িত্বে পাঠানো হয়েছে বিশেষ সচিব পর্যায়ের আধিকারিকদের।
মঙ্গলবার থেকে পর্যবেক্ষকদের প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে। ২৭৩ জন আধিকারিক প্রশিক্ষণ নিলেও ১৬ জন আধিকারিককে ‘রিজা়র্ভ’-এ রাখা হয়েছে। এই ১৬ জন আধিকারিককে ‘রিজা়র্ভ’-এ রাখার কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, ভোট পরিচালনার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি তৈরি হলেই এই আধিকারিকদের ব্যবহার করা হবে। কোনও ক্ষেত্রে কোনও ব্লকের দায়িত্বে থাকা পর্যবেক্ষক অসুস্থ হয়ে পড়লে ‘রিজা়র্ভ’-এ থাকা আধিকারিক তাঁর দায়িত্ব সামলাবেন।
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক নিয়োগ একটা নতুন পদ্ধতি বলে মনে করা হচ্ছে এর আগে বিধানসভা ও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশন এই ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে থাকে তারই অনুকরণে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক নিয়োগ করলো বলে জানা গেছে। তবেই পর্যবেক্ষক নিয়োগ কতটা সফল হয় তা নির্ভর করবে সুষ্ঠু অবাধ নির্বাচনের উপর। জাতীয় নির্বাচন কমিশন পর্যবেক্ষক নিয়োগ পড়ে থাকে মূলত সুষ্ঠু অবাধ নির্বাচন করার লক্ষ্যে। রাজ্য নির্বাচন কমিশন সেই কাজে কতটা সফল হয় তা ভবিষ্যৎ বলবে।

