কলকাতা 

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৫৫ জন শিক্ষকের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরো ৫৯ জন প্রাথমিক শিক্ষক এর চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সঙ্গে এই মাস থেকে তাদের বেতন বন্ধের ও নির্দেশ দেয়া হয়েছে। এখনো পর্যন্ত ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।

গতকাল বুধবারই ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল। প্রাথমিকে নিয়োগে অনিয়মের জন্য যাঁদের চাকরি গিয়েছিল, বুধবার তাঁদের মধ্যেই ১৪৬ জন প্রাথমিক শিক্ষকের আবেদনের শুনানি ছিল হাই কোর্টে। বিচারপতি তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখার পর ১৪৬ জনের মধ্যে ১৪৩ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ