কলকাতা 

হাইকোর্টের নির্দেশে আরও ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি চলে গেল, বেতন বন্ধের নির্দেশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত আরো ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি চলে গেল।প্রাথমিকে নিয়োগে অনিয়মের জন্য যাঁদের চাকরি গিয়েছিল, বুধবার তাঁদের মধ্যেই ১৪৬ জন প্রাথমিক শিক্ষকের আবেদনের শুনানি ছিল হাই কোর্টে। হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখে জানিয়ে দেন, এঁদের মধ্যে ১৪৩ জনেরই চাকরি বাতিল করা হবে। এমনকি, অবিলম্বে ওই শিক্ষকদের বেতন বন্ধেরও নির্দেশ দেন বিচারপতি।

তবে বাকি ৩ জনের চাকরি এখনই বাতিল করা হয়নি। বিচারপতি জানিয়েছেন, তাঁদের নথি আরও এক বার খতিয়ে দেখা হবে। তার পর আবার শুনানি হবে। সেখানেই সিদ্ধান্ত হবে এই ৩ জনের চাকরি নিয়ে। এর আগে প্রাথমিকে ৫৩ জনের চাকরি বাতিল করেছিল আদালত। বুধবার পর্যন্ত সব মিলিয়ে মোট ১৯৬ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাই কোর্ট।

অন্য দিকে, বুধবার আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষক নিজেদের চাকরি বাঁচাতে আদালতে গিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের মামলাটি বৃহস্পতিবার শুনবেন তিনি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ