মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত আলিয়ার ছাত্র শাকিল আহমেদের পরিবারের সঙ্গে দেখা করলেন মানবাধিকার সংগঠন এপিসিআরের প্রতিনিধিরা
গত ১/১/২০২৩ তারিখে আলিয়া ইউনিভার্সিটি ছাত্র শাকিল আহমেদ (এম,এ, দ্বিতীয় বর্ষ, ভূগোল)নিউ টাউন ক্যাম্পাসের সামনে ঘাতক গাড়ির ধাক্কায় নিহত হয়। শাকিল আহমেদের বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অধীন ধনাইপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান।
আজ ৩/১/২০২৩ তারিখে শাকিল আহমেদের গ্রামের বাড়িতে অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস (APCR) এক প্রতিনিধি দল তার পরিবারবর্গের সঙ্গে দেখা করতে যায় ,প্রতিনিধি দলে ছিলেন এ, পি,সি, আর এর রাজ্য কনভেনর মোঃ আব্দুস সামাদ, মুর্শিদাবাদ জেলার এ, পি, সি, আর, এর জেলা সম্পাদক রফিকুল ইসলাম সাহেব, লোকাল ইউনিটের শিক্ষক অরঙ্গজেব সাহেব ও ফজলে রাব্বি ।
প্রতিনিধি দলের পক্ষ থেকে পরিবারবর্গকে সমবেদনা জানানো হয়, ও শাকিল আহমেদের পিতা মোঃ আব্দুল সামাদ কে সংগঠনের পক্ষ থেকে আইনি সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

