যাত্রা উৎসব নিয়ে জেলা প্রশাসনের আলোচনা বারাসাতে
বিশেষ প্রতিবেদন, বারাসাত : উৎসব প্রেমী বাঙালিরা বছরভর নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করে থাকে। শীতের ছোঁয়ায় শহর থেকে গ্রাম সর্বত্র ছোট বড় খেলা,মেলা অনুষ্ঠিত হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। নতুন বছরের তৃতীয় দিন উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে জানুয়ারি ২৪ ও ২৫ তারিখ বারাসাত কাছারি ময়দানে অনুষ্ঠিত হবে যাত্রা উৎসব।
সেই উপলক্ষে জেলা প্রশাসনের কনফারেন্স হলে জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক,বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ,সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক নারায়ন গোস্বামী,বিনা মন্ডল, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক মনিশ মিশ্র,মহাকুমা শাসক সোমা সাউ সহ জনপ্রতিনিধি ও আধিকারিকবৃন্দ।

