আদালতের নির্দেশে শিক্ষকতার চাকরি হারালেন মুর্শিদাবাদের জেলাপরিষদ সদস্য
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:আদালতের নির্দেশে শিক্ষকতার চাকুরি হারালেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য,নাম সুনীত সাহা। তিনি মুর্শিদাবাদের শক্তিপুর থানার(রেজিনগর বিধানসভা) মানকিহার হাইস্কুলের শিক্ষক হিসাবে এতদিন কাজ করছিলেন।তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার আউচা গ্রামে ।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০১৭-১৮ সালের শিক্ষকতার নিয়োগে যে ৯৫২ জনকে অবৈধ বলে রায় দেন তাতে তাঁর নাম ছিল ৩৭৩ নম্বরে। আদালতের এই রায়ে সুনীত সাহার চাকুরি যায় বলে মুর্শিদাবাদ জেলা শিক্ষা বিভাগ জানিয়েছে।
এদিকে,কান্দী মহকুমার দুই বাম নেতা মোস্তাফা রহমান মণ্ডল ও জাহাঙ্গীর সেখ বলেন, দুর্নীতি ও তৃণমূল সমার্থক।এই ঘটনা তার প্রমাণ। ওদের তৃণমূল স্তরেই দুর্নীতি।

