কাঁচামালের দাম বৃদ্ধির ফলে কেকের দাম বাড়ছে জানালেন বিধায়ক ইদ্রিস আলী
বাংলার জনরব ডেস্ক : আগামী ২৫শে ডিসেম্বর, যীশু খ্রীষ্টের জন্মদিন।এই দিনটি পৃথিবীব্যাপী খ্রীষ্টান ধর্মের মানুষেরা শ্রদ্ধার সঙ্গে পালন করেন।এই দিনটি বড়দিন হিসাবে পালিত হয়। যীশুখ্রীষ্টের জন্মদিন তথা বড়দিন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ বেকারী মালিকদের (পাউরুটি প্রস্ততকারী এবং কেক প্রস্তুতকারীদের) জয়েন্ট এ্যকশেন কমিটির সম্পাদক বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন, আমরা কামনা করি, বড়দিন ভালো ভাবে কাটুক।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, যীশুখ্রীষ্ট ইসলাম ধর্মের একজন অন্যতম পয়গম্বর ছিলেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর কেকের দাম একটু বেশি,কারন কেক প্রস্তুত করতে যে সমস্ত কাঁচামালের দরকার হয় (যেমন ময়দা, চিনি, ঘি,মাখন ইত্যাদি) তার দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।তবে বেশি দামী এবং কম দামী দুরকমের কেক বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা কেক এবং পাউরুটির সঠিক ওজন এবং সঠিক মূল্য দেখে নিবেন।কেক এবং পাউরুটি প্রস্ততকারীদের কাছে আবেদন, সঠিক ওজন দিন,গুনমান বজায় রাখুন এবং সঠিক মূল্য নিন। তিনি বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, প্রতিবারের মতো এবারও কলকাতার পার্ক স্ট্রিটে ক্রিসমাস ফেষ্টিভ্যাল উদ্বোধন করে তিনি আবারও প্রমান করলেন, তাঁর কাছে ধর্মে ধর্মে কোন বিভেদ বা তথাৎ থাকে না।মাদার টেরিজার মতো তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
প্রাক্তন সাংসদ তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন —অবিলম্বে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পাগলা গারদে পাঠানো উচিত। কারণ তিনি পাগলের মত যখন তখন,যা খুশি তাই বলছেন। তিনি বলেছিলেন,১২,১৪ এবং ২১শে ডিসেম্বর,বড় কিছু ঘটতে চলেছে। তাঁর ইঙ্গিত ছিল তৃনমূল কংগ্রেস সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাবে।এটা কোন বদ্ধ পাগল ছাড়া কেউ বলতে পারে না কারণ বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী,দক্ষ সংগঠক এবং ভারতবর্ষের গর্ব মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবেন, ততদিন পশ্চিমবঙ্গে তৃনমূল কংগ্রেস সরকার থাকবে। ভারতবর্ষের মানুষ চায়, মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমাদের গর্ব জাতীয় নেতা তথা তৃনমূল কংগ্রেসের প্রধান সেনাপতি সাংসদ অভিষেক ব্যানাজী, আজ ভারতবর্ষের কয়েকজন নেতা নেত্রীদের মধ্যে একজন।২০২৪ সালের পর,সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারীকে ভারত ছেড়ে পালাতে হবে।

