আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে তিন দিন ধরে জীবন বিজ্ঞানের ক্লাস শেষ হল সোমবার, মঙ্গলবার থেকে শুরু ভৌত বিজ্ঞান
বিশেষ প্রতিনিধি : ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মাধ্যমিক ২০২৩ শুরু। হিসাব মতো হাতে আছে ঠিক আর দুটো মাস।

অধ্যাপক ড. অশোক কান্তি সান্যাল

সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে কী কী করতে হবে, কোন দিকে বেশি জোর দিতে হবে এবং কেমন ভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তুলে আনা যায়, এসব বিষয়ে রাজ্যের মাধ্যমিক স্তরের পড়ুয়াদের নিয়ে অনলাইনে ১০ দিনের এক আকর্ষণীয় এবং অতি অবশ্যই গুরুত্বপূর্ণ কর্মশালা নির্ধারণ করেছে শিক্ষক শিক্ষিকাদের প্রতিষ্ঠান অনুসন্ধান কলকাতা। গতকাল অর্থাৎ সোমবার শেষ হল তিন দিন ধরে হওয়া জীবন বিজ্ঞানের ক্লাস।

ড. কমল কৃষ্ণ দাস
ক্লাসগুলি নিলেন প্রখ্যাত শিক্ষক ড কমল কৃষ্ণ দাস, ড সুমন দত্ত, শ্রীমতী রাখি বিশ্বাস মহাজন। তিন দিন কি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ মতিয়ার রহমান খান, বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল, সোমবার উপস্থিত ছিলেন বিজ্ঞানী অধ্যাপক অশোক কান্তি সান্যাল। আজ মঙ্গলবার থেকে শুরু হবে তিন দিন ধরে ভৌত বিজ্ঞানের ক্লাস। মূলত বিজ্ঞান বিভাগের তিনটি বিষয় নিয়েই এইবারের কর্মশালা, তৃতীয় পর্বে অর্থাৎ ভৌত বিজ্ঞানের পর থাকবে তিনদিনের অংক ক্লাস। সবার শেষ দিনে থাকছে কাউন্সিলিং সেশন ।

বিশিষ্ট বিজ্ঞানী ডঃ মতিয়ার রহমান খান
গতকাল অর্থাৎ সোমবার ছিল কর্মশালার তৃতীয় দিন ।অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে আয়োজিত এ কর্মশালাটির তিনটি বিষয়ে যথাক্রমে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও গণিত এই বিষয়গুলিকে রাখা হয়েছে ।

বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল
কর্মশালার প্রথম দিন সূচনা বক্তব্য রেখেছেন অনুসন্ধান কলকাতার পৃষ্ঠপোষক বিশিষ্ট কৃষিবিজ্ঞানী অধ্যাপক ডঃ মতিয়ার রহমান খান। তিনি ছাত্র-ছাত্রীদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে উজ্জীবিত করেছেন । আজ জীবন বিজ্ঞান ক্লাসের শেষ দিনে অনুসন্ধান কলকাতা সঙ্গে পেয়েছিলেন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভারসিটির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক অশোক কান্তি সান্যাল। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রবেশপথের প্রথম ধাপ এবং সেই পরীক্ষায় জীবন বিজ্ঞান বিষয়ে কী করে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়- তার কিছু কৌশল অবলম্বন করলেই সেই লক্ষ্যে পৌঁছানো যায় তার ওপরই আলোকপাত করে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানান অধ্যাপক সান্যাল।

বিশিষ্ট শিক্ষিকা রাখি বিশ্বাস মহাজন
অতীতে অনুসন্ধানের উদ্যোগে শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে এদিনের কর্মসূচিকে জুড়ে দিয়ে ছাত্র-ছাত্রীদের অনুসন্ধান কলকাতার পাশে থাকার কথা উল্লেখ করেন। তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে উঠে এসেছিল কি করে সহজে কতগুলো পন্থা অবলম্বন করলে একশোয় একশো পাওয়া যায় । তার সঙ্গে সঙ্গেই তিনি এটিও উল্লেখ করেছেন জীবনের প্রথম পরীক্ষায় ভয়-ভীতি কাটিয়ে শুধুমাত্র অভ্যাসের মধ্য দিয়ে যদি যাওয়া যায় তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছাবে ।আজকের জীবন বিজ্ঞানে ক্লাস নিয়েছিলেন বিশিষ্ট শিক্ষিকা রাখি বিশ্বাস মহাজন।

