জেলা 

উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে কামতাপুর পিপলস পার্টির ‘রেল রোকো’ আন্দোলনের জেরে কাঞ্চনজঙ্ঘা সহ একাধিক টেন আটকে গেল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আলাদা রাজ্যের দাবীতে উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করল ‘কামতাপুর পিপল্‌স পার্টি’ (কেপিপি)। মঙ্গলবার থমকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়ল মালগাড়িও।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কেপিপির আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে আটকে পড়েছে মালগাড়ি। জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে ‘রেল রোকো’ কর্মসূচি নিয়ে সকাল থেকেই ভিড় জমিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে দাঁড়িয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে স্টেশনে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

এখন কেপিপি-র এই আন্দোলনের কারণে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়ি। সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকে স্টেশনে এসেও ঘুরে যাচ্ছেন। অনেকে বাস ধরে গন্তব্যে যাচ্ছেন।

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে আগেও আন্দোলন করেছে কেপিপি। কখনও তা রক্তক্ষয়ী আন্দোলনে পর্যবসিত হয়েছে। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এই সময়ে আবার আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কেপিপি।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ