জামিন খারিজ মানিকের, আদালতের সামনে কি কি অভিযোগ আনল ইডি ? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : চেষ্টা করেছিলেন যে কোন মূল্যে জামিন পেতে কিন্তু পেলেন না। ৭ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে।
মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। আয়কর দিলেও কেউ অপরাধের বাইরে যায় না, আদালতে সওয়াল ইডির। এছাড়াও তাঁদের তরফে বলা হয়েছে, ‘৩০ কোটি টাকার সম্পত্তি মিলেছে, আরও মিলতে পারে। সময়সাপেক্ষ তদন্ত, প্রতিদিন দুর্নীতির অঙ্ক বেড়েই চলছে। জটিল আর্থিক দুর্নীতি, এটা একটা ধারাবাহিক অপরাধ’।

এদিন জামিন পেতে মরিয়া ছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি। তাঁর সওয়াল, ‘তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব? কোথাও পালাব না, তদন্তে সবরকম সাহায্য করব, আমাকে জামিন দেওয়া হোক’। যদিও সে আবেদন গ্রাহ্য হয়নি।
ইডির অভিযোগ, ‘কলা মন্দিরে শিক্ষক প্রশিক্ষণ শিবির, সেখানেই টাকার লেনদেন। কলা মন্দিরে একাধিক প্রশিক্ষণ শিবিরে মানিকের সঙ্গে থাকতেন মানিক-পুত্রও। মানিক ভট্টাচার্যের ছেলের নামে ৫০ হাজার টাকার চেক।’
শুধু তাই নয়, ‘কলেজ থেকে তোলা তুলে টাকা দেওয়া হয়েছিল মানিক-পুত্রের সংস্থাকে। দুর্নীতির জন্য নষ্ট হয়েছে কয়েক প্রজন্মের ভবিষ্যৎ। শিক্ষা ব্যবস্থা নষ্ট মানে বাংলার ভবিষ্যৎ নষ্ট’, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির।

