ISF : দলীয় কর্মীদের ওপর মিথ্যা মামলা ও পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে ঘটকপুকুরে সভা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের
বিশেষ প্রতিনিধি: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের মিথ্যা মামলা, পুলিশের একাংশ এবং শাসকদলের দ্বারা অত্যাচারিত নিপীড়িত হওয়া এবং এলাকায় এলাকায় আইএসএফের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার নিদান দেওয়ার প্রতিবাদে এবং কূরুচিকর ভাষায় বিধায়ক নওসাদ সিদ্দিকী ও আইএসএফ কে আক্রমণ করার প্রতিবাদে ঘটকপুকুর চৌমাথায় প্রতিবাদসভা।

উপস্থিত ছিলেন বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, রাজ্য কমিটির সহ-সম্পাদক কুতুবুদ্দিন ফাতেহি, জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা এবং যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সিরাজী সহ ভাঙ্গর এক নাম্বার ব্লক এলাকার নেতৃত্ব বৃন্দ। বিধায়ক তথা দলের চেয়ারম্যান মোঃ নওশাদ সিদ্দিকী বলেন আইনের ঊর্ধ্বে কেউ নয়, যারা আইন বহির্ভূত কার্যকলাপ করছে তারা কেউ রেহাই পাবে না। এমনকি দলের যদি কেউ অনৈতিক কার্যকলাপে যুক্ত হয় তাহলে দল তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। যদি কোন আধিকারিক আইন বহির্ভূতভাবে আইএসএফ কর্মী সমর্থক বা সাধারন মানুষকে নিগৃহীত করতে চায় তার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে।


সভার শেষ লগ্নে তিনি দলীয় কর্মী-সমর্থক, উপস্থিত জনসাধারণ ও বাজারের লোকজনকে আবেদন করেন সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সৌজন্যতার সাথে চলতে এবং সন্তানদের বিদ্যালয়মুখি করে তুলতে। সাথে সাথে তিনি প্রশাসনের সাথে সহোযোগিতামুলক আচরণের কথাও বলেন।

