বিধাননগরে ডেঙ্গু সচেতনতা প্রচারে ফিরহাদ হাকিম
বিশেষ প্রতিবেদন, বিধাননগর : ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার বার্তা দিতে বিধাননগর পৌরনিগমের বিস্তির্ণ এলাকার পদযাত্রা অনুষ্ঠিত হয় বিধাননগর পৌরনিগমের উদ্যোগে।

শনিবারের উক্ত সমাজ সচেতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্য সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় ও অদিতি মুন্সি,মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,মেয়র পারিষদ সদস্য বাণীব্রত চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী,সাওনাওয়াজ আলি মন্ডল, সহ অন্যান্য সদস্য, কাউন্সিলর,ও আধিকারিকবৃন্দ।

